৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
  • প্রচ্ছদ
  • জাকের পার্টি >> নারায়ণগঞ্জ >> নির্বাচন >> ফতুল্লা >> মহানগর >> রাজনীতি >> লিড
  • কাশিপুর ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা ও দোয়া
  • কাশিপুর ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা ও দোয়া

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নির্দেশে ইউনিয়ন জনসভা কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়নে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ফতুল্লার বাংলাবাজার ডাইং সংলগ্ন বালুর মাঠ এলাকায় কাশিপুর ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ জনসভা ।

    উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল।

    প্রধান অতিথির বক্তব্যে মুরাদ হোসেন জামাল বলেন, যদি জনগণের স্বার্থে রাজনীতি করত, তাহলে আজও রাষ্ট্রীয় ক্ষমতায় থাকত। কিন্তু তারা জনগণের জন্য নয়, নিজেদের দল ও নেতা-কর্মীদের জন্য রাজনীতি করেছে বলেই ক্ষমতায় টিকে থাকতে পারেনি। জাকের পার্টি ত্যাগের রাজনীতি করে, আর ত্যাগীরাই জনগণের কল্যাণের দিকে তাকাবে—এই শিক্ষা আমাদের চেয়ারম্যান নেতাকর্মীদের দিয়েছেন। জাকের পার্টি ত্যাগের পার্টি, অন্য সব ভোগের পার্টি। ভোগের কারণে আজ অনেক দলের অস্তিত্ব নেই, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। আর ত্যাগের কারণে মানুষ আগামী নির্বাচনে গোলাপ মার্কাকে বিজয়ী করবে।”

    তিনি আরও বলেন, জাকের পার্টি জনগণের কল্যাণে রাজনীতি করে। গত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল তারা দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে পারেনি। আজ দেশে ৮ লাখ কোটি টাকার বাজেট হয়, যার হিসাব অনুযায়ী প্রতিটি জেলায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ আসার কথা। সমানভাবে ভাগ হলে প্রতিটি উপজেলায় বড় বড় মেডিকেল হতো, শিক্ষার হার বাড়ত এবং অর্থনৈতিক সচ্ছলতা আসত।

    কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন- জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সাধারণ সম্পাদক মোরশেদ হাসান জামাল, ছাত্র ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার, নারায়ণগঞ্জ জেলা জাকের পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস এম ফারুক আলম, সদস্য সাহিন আহমেদ ও হাবিবুর রহমান। এছাড়াও মহিলা ও ছাত্রী ফ্রন্টসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    আরও পড়ুন

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ
    গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার
    ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি
    মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক