১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> ধর্ম >> নারায়ণগঞ্জ >> মহানগর >> লিড >> সদর
  • দুর্গাপূজায় নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে মহিলা পরিষদের স্মারকলিপি
  • দুর্গাপূজায় নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে মহিলা পরিষদের স্মারকলিপি

    টুডে পোস্ট ২৪

    নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজায় নারী ও কন্যা শিশুসহ সকলের নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা কমিটি।

     

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথমে এডিসি জেনারেলের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়। পরে পুলিশ সুপারের সাথেও সংগঠনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে একই দাবি জানায়।

     

    মহিলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, দুর্গোৎসব যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানানো হয়।

     

    জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। আশা করা হচ্ছে, নারায়ণগঞ্জসহ সারা দেশে আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হবে।

     

    প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন—বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক রহিমা খাতুন, প্রচার সম্পাদক রোজী আবেদিন, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ এবং সদস্য কাউওসার আক্তার পান্না।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন