স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সমগ্র দেশে ৩৩ হাজার মন্ডবে শারদীয় দূর্গা পূজা উদযাপিত হবে। এই পূজাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। মোতায়েন থাকবে সেনাবাহিনী, বিজিপি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনী।
সোমবার (২২ সেপ্টেম্ব) সকালে চাষাড়ার রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
জাহাঙ্গীর আলম আরো বলেন, অতীতের তুলনায় এবারের দূর্গা পূজা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। কেউ অপ্রীতিকর ঘটনার চেষ্টা করতে চাইলে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা করা হবে। প্রতিটি পূজা মন্ডবে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। পূজা মন্ডব গুলোতে আনসার ও বলেন্টিয়ার নিয়োগ দেওয়া হবে। এছাড়াও সেনাবাহিনী, বিজিপি, র্যাব, পুলিশ নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার জসিম উদ্দিন, এফবিসিসিআই এর পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি প্রবীর কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক শ্রী শ্রী তারাপদ আচার্য, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।


