৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
  • প্রচ্ছদ
  • ইসলামী আন্দোলন বাংলাদেশ >> নারায়ণগঞ্জ >> নির্বাচন >> প্রতিবাদ >> ফতুল্লা >> মহানগর >> রাজনীতি >> লিড >> সদর
  • মৌলিক সংস্কার, জুলাই গণ হত্যার বিচার ও পিআর পদ্ধতির দাবিতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
  • মৌলিক সংস্কার, জুলাই গণ হত্যার বিচার ও পিআর পদ্ধতির দাবিতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: ‎মৌলিক সংস্কার জুলাই গণ হত্যার বিচার ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে গণ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    ‎
    ‎শুক্রবার (৫ই সেপ্টেম্বর) বিকেলে চাষাড়া প্রেসক্লাব প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত এ গণ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।
    ‎
    ‎প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল আলম বলেন, দেশের বর্তমান সংকট নিরসনে একটি ত্রুটিমুক্ত নির্বাচন ব্যবস্থা অপরিহার্য। প্রচলিত ‘ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট’ পদ্ধতির পরিবর্তে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু হলে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে এবং রাজনীতিতে কালো টাকা ও পেশীশক্তির প্রভাব হ্রাস পাবে। দেশের ইতিহাসে জুলাই মাসের গণহত্যা এক কালো অধ্যায়। এই বর্বরোচিত ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
    ‎
    ‎সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বলেন, দেশের মানুষ এখন একটি পরিবর্তন চায়। মৌলিক সংস্কারের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা একটি শক্তিশালী, স্থিতিশীল ও জবাবদিহিমূলক সরকার চাই। আর এই সরকার গঠন করতে পারে কেবল আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি। এই পদ্ধতি প্রবর্তিত হলে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটি আমূল পরিবর্তন এবং জনগণের আস্থা ফিরে আসবে।
    ‎
    ‎ইসলামী আন্দোলন নারায়নগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম এর সভাপতিত্বে ও মোঃ জুবায়ের আলম এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, মুফতি ইসমাইল সিরাজি, হাজ্বী আমান উল্লাহ, মোঃ মামুনুর রশিদ, মোঃ আব্দুল হান্নান, মাওলানা আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, এড, শফিকুল ইসলাম, মুফতি ইসহাক আল ফরিদী ও মোঃ রুবেল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
    ‎

    আরও পড়ুন

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ
    গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার
    ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি
    মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক