১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> রূপগঞ্জ >> লিড
  • পূর্বাচলে অটোরিকশা চালকদের বিক্ষোভ, পুলিশের উপর হামলা
  • পূর্বাচলে অটোরিকশা চালকদের বিক্ষোভ, পুলিশের উপর হামলা

    টুডে পোস্ট ২৪
    ১

    টুডে পোস্ট ২৪ ডটকম: পুর্বাচলের তিনশ ফিট সড়কে সিএনজিচালিত অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা দাবী ও মারধরের প্রতিবাদে বিক্ষোভ করা হয়েছে। এ সময় তারা ভুলতা-কুড়িল বিশ্বরোড সড়কের চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি ডাবল ডেকার বাস বন্ধ করে যাত্রী নামিয়ে দেয়। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে এসআই ও কনস্টেবলকে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ অটোরিকশা চালকরা।

    বুধবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন কুড়িল বিশ্বরোড সড়কের কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে।

    অটোরিকশা চালকরা জানান, গত কয়েক দিন ধরে পূর্বাচল তিনশো ফিট সড়কের কুড়িল বিশ্বরোড এলাকায় বিআরটিসি বাসের ঠিকাদারদের নিয়োজিত রাকিব ও জাহিদের লোকজন তাদের কাছ থেকে সড়কে অটোরিকশা চালাতে হলে প্রতি মাসে ৩ থেকে ৪ হাজার টাকা মাসিক চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাকিব ও জাহিদের নেতৃত্বে ১০/১৫ জনের লাঠিয়াল বাহিনী বেশ কয়েকজন চালককে মারধর করে এবং অটোরিকশা ভাঙচুর করে। বিষয়টি বিআরটিসি কর্তৃপক্ষ ও প্রশাসনকে জানালে তারা কোন পদক্ষেপ নেয়নি।

    এদিকে বুধবার সকাল থেকে ফের চাঁদার জন্য অটোরিকশা চালকদের উপর হামলা চালায় রাকিব-জিহাদ বাহিনীর লোকজন। এ সময় তারা ৩/৪ জন চালককে মারধর ও অটোরিকশা ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে দুপুর একটার দিকে চালকরা অটোরিকশা বন্ধ করে একত্রিত হয়ে কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে অবস্থান নেয়। তারা সড়কে চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি বাস আটকে যাত্রী নামিয়ে দেয়। সব বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দেয় এবং অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ করে।

    খবর পেয়ে পূর্বাচল চায়না ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করতে এবং বিআরটিসির বাস চালু করার চেষ্টা চালালে বিক্ষুব্ধ অটোরিকশা চালকরা এসআই আবু ছাইম ও কনস্টেবল বাচ্চুকে মারধর করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে বিআরটিসি চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরেন চলাচলরত যাত্রী সাধারণ।

    এ ব্যাপারে পূর্বাচল চায়না ক্যাম্পের ইনচার্জ আবু ছাইম বলেন, গাড়ি থামিয়ে যাত্রীদের নিরাপদে নামাতে গেলে অটোরিকশা চালকদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তারা আমাদের উপর চড়াও হয়।

    রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন