৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • রাজনীতি >> লিড
  • ‘দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই’; আনোয়ার হোসেন খোকন
  • ‘দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই’; আনোয়ার হোসেন খোকন

    টুডে পোস্ট ২৪
    ১

    টুডে পোস্ট ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেছেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। কোনো প্রকার গড়িমসি না করে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।

    মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান। আমরা সবাই বিএনপি কর্মী। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। বর্তমান প্রেক্ষাপট উত্তরণের একমাত্র পথ হলো একটি সুষ্ঠু নির্বাচন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ১৫ বছর আন্দোলন সংগ্রাম করে আসছি।

    তিনি বলেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকা হবে একটি রোল মডেল। এখানে সবার মতামতের ভিত্তিতে সমাজ পরিচালিত হবে। আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে শক্তিশালী করতে কাজ করবো।

    জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, যুবদল নেতা সাইফুল করিম মিনার তাজুল ইসলাম সুমন প্রমুখ।

    উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মেশকাত হোসেন পাটোয়ারী, কাজী জাহাঙ্গীর আলম, বিল্লাল হোসেন খোকন, ফখরুল ইসলাম পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ড. আলমগীর কবির পাটোয়ারী, আবুল বাসার, মনির হোসেন সর্দার, কাজী জসিম উদ্দিন, ইয়াসিন আরাফাত অনিক প্রমুখ।

    আরও পড়ুন

    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন