৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • আদালত >> নারায়ণগঞ্জ >> নির্বাচন >> ফতুল্লা >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লিড >> সদর
  • আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের সাথে মামুন মাহমুদ ও এমএ মান্নানের মতবিনিময়
  • আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের সাথে মামুন মাহমুদ ও এমএ মান্নানের মতবিনিময়

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত হুমায়ুন-আনোয়ার প্যানেলের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান।

    রবিবার (২৪শে আগষ্ট) বিকেলে ফতুল্লার সদর উপজেলায় একটি রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান এর সভাপতিত্বে এবং সোনারগাঁয়ের আইনজীবী বৃন্দের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এসময় মতবিনিময় সভায় ‎মামুন মাহমুদ বলেন, এখানে ব্যক্তি স্বার্থে নয়, প্যানেল এর পক্ষে আমি ভোট চাই। এই প্যানেল তারেক রহমান এর প্যানেল, এই প্যানেল খালেদা জিয়ার প্যানেল। দেশের এই পরিস্থিতিতে আমাদের একটি সুযোগ এসেছে বিএনপির আইনজীবীদের জন্য কিছু করার। প্রতিপক্ষ যাতে করে কোনো বিশৃঙ্খলা করতে না পারে তাই ঐক্যবদ্ধ হয়ে এই প্যানেলকে আমাদের বিজয়ী করতে হবে।

    মামুন মাহমুদ আরও বলেন, আমরা আশা করছি এই নীল প্যানেল বিপুল ভোটে বিজয়ী হবে। কেন এই প্যানেলকে আপনারা বিজয়ী করবেন? কারণ একটি প্রতিকূল পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এই নির্বাচনে আমরা আশাবাদী বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। তাই নারায়ণগঞ্জ বারের নির্বাচনে আমরা চাই বিএনপি প্যানেলের আইনজীবীরা পূর্ণ প্যানেলে বিজয়ী হয়ে এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করবে।

    ‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড সাখাওয়াত হোসেন খান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

    এছাড়াও আরও উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি প্রার্থী এড. সরকার হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এড. খোরশেদ আলম মোল্লা, এডিশনাল পিপি এড. আবুল কালাম আজাদ, নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী এইচ এম আনোয়ার প্রধান, সহ-সভাপতি প্রার্থী এড. সাদ্দাম হোসেন, এড. সোলাইমান ও এড. কাজি সুমন সহ সোনারগাঁও এর আইনজীবী বৃন্দ।

    আরও পড়ুন

    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন