১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> আড়াইহাজার >> নারায়ণগঞ্জ >> প্রতিবাদ >> ফতুল্লা >> বন্দর >> মহানগর >> রূপগঞ্জ >> লাইফস্টাইল >> লিড >> সদর >> সিদ্ধিরগঞ্জ >> সোনারগাঁও
  • বাস ভাড়া বৃদ্ধির দাবিতে নাঃগঞ্জ বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
  • বাস ভাড়া বৃদ্ধির দাবিতে নাঃগঞ্জ বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

    শুক্রবার (২২শে আগষ্ট) বিকাল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ দাবী জানান।

    লিখিত বক্তব্যে জেলা বাস-মিনিবাস কেন্দ্রীয় মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার বলেন, “পরিবহনের ক্ষেত্রে ৫১ সিটের ভাড়া নিয়ম অনুযায়ী ৬১.৩৬ পয়সা আমরা প্রাপ্য। কিন্তু গত ২০ আগস্ট জেলা প্রশাসকের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, নাগরিক কমিটি, যাত্রী অধিকার ফোরামের উপস্থিতিতে আমাদের প্রাপ্য ভাড়া কমিয়ে ৫৫ টাকা নির্ধারণ করা হয়, যা আমাদের কাছে গ্রহণযোগ্য হয়নি।”

    তিনি আরও বলেন, “২১ আগস্ট জেলা প্রশাসকের সম্মানের কথা চিন্তা করে আমরা ৫৫ টাকা ভাড়া নিই। এরপর ২২ আগস্ট জেলা প্রশাসক কোন পূর্ব নোটিশ ছাড়াই অনিবার্য কারণে বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার সিদ্ধান্ত স্থগিত করেন। আমরা তার সম্মানার্থে তাৎক্ষণিক আবারও ৫০ টাকা ভাড়া চালু করি।”

    রওশন আলী সরকার আশা প্রকাশ করেন, “গত বছর ৫ আগস্টের পর বাংলাদেশে কোথাও গণপরিবহনের ভাড়া কমানো হয়নি। আমাদের দাবি যৌক্তিক। তাই জেলা প্রশাসক পুনরায় সভার মাধ্যমে ন্যায্য ভাড়া নির্ধারণ করবেন বলে আমরা আশা করছি।”

    সংবাদ সম্মেলনে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম হোসেন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উৎসব ট্রান্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজল মৃধা, সিটি বন্ধন পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন উর রহমান সহ বিভিন্ন পরিচালক উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন