১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> প্রতিবাদ >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লাইফস্টাইল >> লিড >> সদর
  • খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সদর থানা জিয়া সাংস্কৃতিক সংগঠনের দোয়া
  • খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সদর থানা জিয়া সাংস্কৃতিক সংগঠনের দোয়া

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা জিয়া সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২২শে আগষ্ট) বিকেলে নগরীর ডিআইটি এলাকার বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম সম্পাদক সোহেল মাহমুদ।

    এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জিয়া সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সোহেল মাহমুদ বলেন, দীর্ঘ ১৭ বছর কোথায় ছিলেন? আজকে বড় কথা বলেন। বিএনপি ১৭ বছর লড়াই সংগ্রামের মাধ্যমে রাজপথে ছিলো। বিএনপি যদি আন্দোলন না করতো তাহলে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা সম্ভব হতো না। সুতরাং বিএনপিকে কটাক্ষ করে কথা বলার কোন সুযোগ নেই। বিএনপি বাংলাদেশের মানুষের হৃদয়ে অবস্থান নিয়েছে। তাই অন্তবর্তীকালীন সরকারের নিকট আমাদের দাবি দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আমাদের নেতা তারেক রহমান ভবিষ্যৎতে এদেশে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন, নিরপেক্ষ ও সুষ্ঠু ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চান।

    পরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

    ‎সদর থানা জিসাস এর সভাপতি আসাদুল হাসান বিপুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম রেজার সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবদুল মজিদ প্রান্তিক, তরুন দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সিকদার বাপ্পি, নারায়নগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের সভাপতি ইকবাল মাহমুদ, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর জামান, সোহেল মাহমুদ এর সন্তান মোহাম্মদ প্রীতিভ মাহমুদ, সদর জিসাস সিনিয়র সহ-সভাপতি মেজবাহ তাহসিন, সহ-সভাপতি তাহমিদ আবরার আলিফ, সাইফুল ইসলাম সাজ্জাদ, মোস্তফা ফয়সাল, আজমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমীন ভূঁইয়া, মাসুক মুসতাক নাফি, সাফিওন জিসাদ, সাংগঠনিক সম্পাদক প্রীতিক মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল হিমেল, দপ্তর সম্পাদক সাহফিন আহমেদ, প্রচার সম্পাদক হিমু আহমেদ, সহ প্রচার সম্পাদক ফয়সাল ও রিশাদ খান সহ অসংখ্য নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন