১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • আদালত >> নারায়ণগঞ্জ >> নির্বাচন >> ফতুল্লা >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লিড >> সদর
  • বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীদের গণসংযোগ
  • বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীদের গণসংযোগ

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রচারণায় সরব হয়ে উঠেছে আদালতপাড়া। বুধবার (২০ আগস্ট) দুপুরে সরকার হুমায়ূন কবির ও আনোয়ার প্রধানের নেতৃত্বে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা গণসংযোগ ও প্রচারণা চালান।

    এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রার্থীরা সিনিয়র ও জুনিয়র আইনজীবীদের কাছে ভোট চান এবং নির্বাচিত হলে সমস্যার সমাধান ও পাশে থাকার অঙ্গীকার করেন। পরে স্লোগান দিতে দিতে তারা আদালত প্রাঙ্গণ ও বার ভবন প্রদক্ষিণ করেন।

    প্রচারণায় অংশ নিয়ে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “আইনজীবীদের দক্ষ নেতৃত্ব না থাকলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পুরান কোর্টে চলে যাবে। এতে বিচারপ্রার্থী, বিচারক ও আইনজীবীদের ভোগান্তি বাড়বে। আমরা তা হতে দেব না।” তিনি দাবি করেন, তাদের প্যানেলের পক্ষে ৭০-৮০ ভাগ ভোটার রয়েছে এবং শান্তিপূর্ণ নির্বাচন হলে বিজয় নিশ্চিত।

    প্রচারণায় আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি প্রার্থী কাজী আব্দুল গাফ্ফার, সহসভাপতি সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক মামুন মাহমুদ, কার্যকরী সদস্য প্রার্থী আনিসুর রহমান, ফাতেমা আক্তার সুইটি, তেহসিন হাসান দিপু, দেওয়ান আশরাফুল ইসলাম ও আবু রায়হান।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন