১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> প্রতিবাদ >> ফতুল্লা >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লিড >> শোক >> সদর
  • বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর তারেক জিয়া পরিষদের দোয়া
  • বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর তারেক জিয়া পরিষদের দোয়া

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

    মঙ্গলবার (১৯শে আগষ্ট) বাদ আসর নগরীর ডিআইটি এলাকার বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদ আহমেদ টিটু।

    সংক্ষিপ্ত বক্তব্যে রাশেদ আহমেদ টিটু বলেন, তারেক রহমান বিগত দেড় যুগ ধরে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। আমরা তার নির্দেশে আন্দোলন-সংগ্রাম করেছি এবং করব। যারাই আজ ষড়যন্ত্র করছেন, তাদের সাবধান করে দিচ্ছি—ফ্যাসিবাদী শক্তির আর কোনো পুনরুত্থান বাংলাদেশে ঘটবে না। তাই অন্তবর্তীকালীন সরকারের নিকট আমাদের দাবি দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আমাদের নেতা তারেক রহমান ভবিষ্যৎতে এদেশে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন, নিরপেক্ষ ও সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরি করতে চান।

    এসময় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

    নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, তরুণ দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শিকদার বাপ্পি চিশতী, তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, আনিসুর রহমান আনিস, পায়েল হোসেন আকাশ ও সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া সহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন