৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> ফতুল্লা >> বন্দর >> মহানগর >> লিড >> সদর >> সিদ্ধিরগঞ্জ
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এর পরিচিতি সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এর পরিচিতি সভা অনুষ্ঠিত

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৪ই আগষ্ট) বিকেলে নগরীর ১নং খেয়াঘাট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

    এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‎আপনাদের মধ্যে এখনো যে ইউনিটি আছে সেজন্যই আমরা এই দেশটাকে পেয়েছিলাম। মুক্তিযুদ্ধে আপনাদের যে অবদান ছিল সেই মাটির টানে নিজের জীবন বাজি রেখে যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আমার দরজা সকল মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের জন্য খোলা থাকবে, আপনাদের যেকোন বিষয়, যেকোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবেন আমি আপনাদের পাশে থাকবো। আপনাদের এই ইউনিটি এজেলাকে অনেক শক্তিশালী করবে। আপনারা দেশের জন্যে যে কাজ করেছেন তা প্রশংসনীয়। আমরা চাই দেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে।

    ডিসি আরও বলেন, আজকে আমার সামনে যারা বসে আছেন তারা এই জাতির সূর্য সন্তান। আমরা আপনাদের দেখে উৎসাহিত হই ও গর্ববোধ করি। মুক্তিযোদ্ধা জেলা কমান্ডের আজকে যে নতুন কমিটি করা হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। আপনারা শুনেছেন আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। এইজন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আমার বিশেষ দৃষ্টি থাকে, এত বছর পরে আপনাদের এই উপস্থিতি দেখে আমি অভিভূত।

    সভাপতির বক্তব্যে ‎বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, জেলা প্রশাসক একজন মুক্তিযোদ্ধার সন্তান সে কথা আমাদের মনে রাখতে হবে। কাজেই তার কাছে আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। ৭১ সালে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলো তাদেরকে সম্মান দেওয়ার জন্য আমি চাই, আপনার দরজাটা যেনো সবসময় মুক্তিযোদ্ধাদের জন্য খোলা থাকে। এটাই শুধু আপনার কাছে আামাদের চাওয়া আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। আমারা যারা জেলার মুক্তিযোদ্ধা হিসেবে আছি আমরা সকলেই এক আছি।

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর আহবায়ক মোহাম্মদ আলী’র সভাপতিত্বে এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া’র সার্বিক পরিচালনায় এ-সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ দিলওয়ার হোসেন, কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইব্রাহীম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমান উল্লাহ মিঞা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমির আলী।

    আরও পড়ুন

    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন