১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • আদালত >> নারায়ণগঞ্জ >> প্রতিবাদ >> ফতুল্লা >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লিড >> সদর
  • সাখাওয়াত স্বৈরাচারী কায়দায় বারকে ধ্বংসের খেলায় মেতেছেন: এড. গালিব
  • সাখাওয়াত স্বৈরাচারী কায়দায় বারকে ধ্বংসের খেলায় মেতেছেন: এড. গালিব

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: ‎এড. শেখ মোহাম্মদ গোলাম মোর্শেদ ‎গালিব বলেছেন, গতবার ইসি কমিটির যে পাঁচজন ছিলো তারা সকলেই আউয়াল মার্কা নির্বাচন কমিশনার। তাদের মধ্যে আজিজুল রহমান মোল্লা নির্বাচন কমিশনার হলে নির্বাচন সুষ্ঠু হবে না। বারে মাহবুবুর রহমান মাসুম যতবার নির্বাচন কমিশনার ছিলো ভোট সুষ্ঠু হয়েছে। আমরা তার নাম প্রস্তাব করেছিলাম, তারা মানেনি। সাখাওয়াত স্বৈরাচারী কায়দায় বারকে ধ্বংসের খেলায় মেতেছেন।

    ‎বৃহস্পতিবার (৭ই আগষ্ট) বিকেলে ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

    ‎এড. গালিব বলেন, গত নির্বাচনে বিনা ভোটে বারের নির্বাচন ইতিহাস সৃষ্টি করেছিলো। এর আগেও বারের নির্বাচনে অনিয়ম হয়েছে। তবে বিনা ভোটে নির্বাচন এই প্রথম। এর আগেও মনোনয়ন বানিজ্যও হয়েছে। আমরা প্রতিবাদ করায় বারের উপরের ভবনে আমাদের মারধর করে লাঞ্ছিত করা হয়েছে। মনোনয়নের টাকা মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান আত্মসাৎ করেছেন। মনোনয়ন বানিজ্য ও সিলেকশন বানিজ্য করেছেন তিনি।

    ‎তিনি আরও বলেন, আমাদের লাঞ্ছিত করা হয়েছে এবং এডভোকেট মোমেন ভাইকে মারধর করেছেন। সাখাওয়াত ভাইকে বলতে চাই, এর জন্য ক্ষমা চাইতে হবে। বিনা ভোটে নির্বাচন বার সাপোর্ট করে না। তারা নির্বাচন পিছাতে চেয়েছে। আমাদের প্রতিবাদে সেটা করতে পারেনি।

    ‎এসময় উপস্থিত ছিলেন, এড. রেজাউল করিম খান রেজা, এড. শেখ মোহাম্মদ গোলাম মোর্শেদ ‎গালিব, এড. সামসুজ্জামান খোকা, সিনিয়র এড. আনিসুর রহমান মোল্লা, এড. শহীদ সারোয়ার, এড. শেখ মোহাম্মদ গোলাম রসুল খসরু, এড. মোমেন, এড. আফজাল ও এড. মাসুম সহ বিভিন্ন আইনজীবী।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন