৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> ফতুল্লা >> মহানগর >> লিড >> সদর >> স্বাস্থ্য
  • নারায়ণগঞ্জে ব্র্যাকের বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প
  • নারায়ণগঞ্জে ব্র্যাকের বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকমঃ নারায়ণগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে চোখের চিকিৎসা পৌঁছে দেয়ার জন্য ব্র্যাক বিনামূল্যে ক্যাম্প আয়োজন করেছে। বয়সজনিত জটিলতার পাশাপাশি দারিদ্র্য, সচেতনতার অভাব ও চিকিৎসা সুবিধার সীমাবদ্ধতা দূর করতে এ উদ্যোগ নেয় ব্র্যাক।

    শুক্রবার (৮ আগস্ট), ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিসিক ৩নং গেইট, পাঁচতালা মোড়ের ব্র্যাক সিএসপি অফিসে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়। “দৃষ্টি ফিরে পাওয়ার জন্য চক্ষু সেবার উদ্যোগ” শিরোনামের এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল গার্মেন্টস কর্মীদের দৃষ্টি শক্তি উন্নয়ন, কর্মদক্ষতা বৃদ্ধি ও জীবনমান উন্নত করা।

    ব্র্যাকের জেলা সমন্বয়ক সুমন চৌধুরী বলেন, ক্যাম্পে দারিদ্র্য ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি নারী, বিধবা, প্রবীণ ও চোখের উপর বেশি নির্ভরশীল ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বিনামূল্যে চোখের পরীক্ষা, প্রয়োজনীয় চশমা বিতরণ, চোখের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উন্নত চিকিৎসার জন্য রোগী রেফারের সুযোগও ছিল এই উদ্যোগে।

    সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ মুজাম বলেন, ক্যাম্পে মোট ৫০৩ জনকে চক্ষু চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ৩০২ জন বিনামূল্যে চশমা, ১৯০ জন বিনামূল্যে ওষুধ এবং ১০ জনকে ছানি অপারেশনের জন্য রেফার করা হয়। পাশাপাশি সকল রোগীকেই প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

    এসময় আরো উপস্থিত ছিলেন, শিরীন আক্তার (ডিভিশনাল কো-অর্ডিনেটর, এস, এস, লিড), মো: মাজহারুল আনোয়ার, মো: আসলাম আলী খান, রমেশ সরকার, নিহার রঞ্জন বৈষ্ণব, নবকুমার বিশ্বাস, মো: আনিছুর রহমান, ভজন কুমার নন্দী, মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।

    আরও পড়ুন

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ
    গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার
    ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি
    মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক