স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে সিদ্ধিরগঞ্জ পুল থেকে বিজয়ী র্যালি নিয়ে পাইনাদী দশ তলা ভবনের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ হয়।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আজকের এই বিজয় র্যালিতে প্রমাণিত হয়, গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে যেভাবে বিএনপির নেতা-কর্মীরা আত্মত্যাগ করেছে, তেমনি জনগণ বিএনপির পাশে দাঁড়িয়ে সেই আত্মত্যাগকে স্মরণ করছে। এই বিজয় র্যালি প্রমাণ করে, জনমানুষ যখন ঐক্যবদ্ধ হয় ফ্যাসিবাদ তখন ফিরে আসতে পারে না। বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না।
জেলার আহ্বায়ক আরও বলেন, “আমরা বলে দিতে চাই, কোন ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা মাথায় রাখে না। তারা তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশে গণতন্ত্র বারবার ফিরিয়ে এনেছে এবং আগামী দিনেও ভোটের অধিকার আদায়ের মাধ্যমে বাংলাদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। ফ্যাসিবাদ দেশ থেকে চিরতরে বিতারিত করবে।’’
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ আলম মানিক, সিদ্ধিরগঞ্জ ৬ নাম্বার বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।


