৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • জামায়াত >> নারায়ণগঞ্জ >> নির্বাচন >> প্রতিবাদ >> মহানগর >> রাজনীতি >> লিড >> সদর >> সারাদেশ
  • গুন্ডা-হুন্ডা নির্বাচন করলে এদেশের এই রক্ত দান বৃথা হয়ে যাবে; সাইফুল আলম খান মিলন
  • গুন্ডা-হুন্ডা নির্বাচন করলে এদেশের এই রক্ত দান বৃথা হয়ে যাবে; সাইফুল আলম খান মিলন

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকমঃ যেন-তেন ভাবে আবার সেই গুন্ডা-হুন্ডা নির্বাচন করলে এদেশের এই রক্ত দান বৃথা হয়ে যাবে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক ঢাকা দক্ষিণ অঞ্চল সাইফুল আলম খান মিলন। 

     

    ৫ আগষ্ট (মঙ্গলবার) বিকালে ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূতি উপলক্ষে সমাবেশ ও গণ মিছিলের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশে এসব কথা বলে তিনি।

     

    এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ২ হাজারের উপরে দেশের ছাত্র-জনতাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে।  প্রত্যেকটি হত্যাকান্ডের তদন্ত করে বিচার করতে হবে। বিচার না হলে এদেশের শহীদের আত্মার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। যেসকল আন্দোলনকারীরা হাত, পা, চোখ হারিয়েছে তাদের সুষ্ঠু চিকিৎসা সেবা দেয়া হয় নাই। তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এইদেশে ভিন্ন রূপে পূণরায় আবারও যেন কোনো হাসিনা আসতে না পারে তাই সংবিধান সংস্কার করতে হবে।

     

    আরও বলেন,  আজকে যারা যেন-তেন করে নির্বাচন দিয়ে ক্ষমতায় আসতে চায় তারা আবার এই দেশে স্বৈরাচার কায়েম করতে চায়। আপনারা দেখতে পারছে সারাদেশে নিরবে চাঁদাবাজি চলতাছে, হত্যা-জুলুম চলতাছে কাজেই আমাদের এর অবসান ঘটাতে হবে।

     

    নির্বাচন নিয়ে তিনি আরো বলেন, নির্বাচনের পূর্বে সরকারকে নিশ্চিত করতে হবে একটি লেভেল প্লেয়িং এর কথা। যাতে করে এদেশের সকল দল ও ব্যক্তিরা তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তাই আমরা সরকার ও নির্বাচন কমিশনকে বলতে চাই তারা যেন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তাদের করতে হবে।

     

    উক্ত সমাবেশে কর্মপরিষদ সদস্য ও আমীর নারায়ণগঞ্জ মহানগরী মাওলানা মোঃ আবদুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক ঢাকা দক্ষিণ অঞ্চল সাইফুল আলম খান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। এছাড়া নারায়ণগঞ্জ মহানগরীর সকল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

     

    ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূতি উপলক্ষে সমাবেশ শেষে চাষাঢ়া শহীদ মিনার থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ডিআইটি মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

    আরও পড়ুন

    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন