১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> লিড >> শোক
  • ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৯২ ফিলিস্তিনি
  • ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৯২ ফিলিস্তিনি

    টুডে পোস্ট ২৪

    আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় রবিবার অন্তত ৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৬ জন খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন।

    আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) এক কর্মী নিহত হওয়ায় তারা মর্মাহত। পিআরসিএস বলেছে, তাদের প্রধান কার্যালয়ে ইসরায়েলি হামলার জন্য তারাই দায়ী।

    এদিকে হামাস জানিয়েছে, তারা ইসরায়েলি জিম্মিদের জন্য আইসিআরসিকে খাদ্য পৌঁছে দেওয়ার অনুমতি দিতে প্রস্তুত। এর আগে হামাস কয়েকজন দুর্বলকায় জিম্মির ভিডিও প্রকাশ করে।

    গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ২২ হাজারেরও বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশে বাধা দিচ্ছে।

    এদিকে ফ্রান্স সরকার গাজা থেকে ফিলিস্তিনিদের উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে। এক ফিলিস্তিনি ছাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ইহুদিবিদ্বেষী ও হামাসপন্থী পোস্ট দিয়েছেন, এমন অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন অন্তত ৬০ হাজার ৮৩৯ জন। আহত হয়েছেন এক লাখ ৪৯ হাজার ৫৮৮ জন।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন