৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> মহানগর >> লিড >> সদর
  • বাসবে দখলে ভাসমান হকার ও ব্যাটারিচারিত অটোরিকশার; মাঝ সড়কেই বাধ্য হয়ে নামাতে হচ্ছে বাস যাত্রীদের
  • বাসবে দখলে ভাসমান হকার ও ব্যাটারিচারিত অটোরিকশার; মাঝ সড়কেই বাধ্য হয়ে নামাতে হচ্ছে বাস যাত্রীদের

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় নিয়মিতভাবে সড়কের মাঝখানে বাস থামিয়ে যাত্রী ওঠা-নামানোর ঘটনা ঘটছে। অথচ চিহ্নিত বাসবে থাকার পরও বাসগুলো নির্ধারিত স্থানে না দাঁড়িয়ে যত্রতত্র থেমে শহরের যানজট পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে। প্রতিদিন অফিসপাড়া, স্কুলগামী শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীরা এ পরিস্থিতির শিকার হচ্ছেন। সড়কের মাঝামাঝি যাত্রী নামানোর কারণে একদিকে যেমন যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে রাস্তায় ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও।

    সাধারণ যাত্রীরা বলছেন, “সড়কের মাঝখানে বাস থামানো এক ধরনের অনিয়ম। এটা যেমন যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ, তেমনি শহরের যানচলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

    বাস চালকরা বলছেন, “বাসবে ঠিকমতো গাড়ি নিতে পারি না। হকার আর রিকশা ঠেলে ঠেলে জায়গাই পাই না। বাধ্য হয়ে রাস্তার মাঝে যাত্রী উঠাই-নামাই।”

    সরজমিনে গিয়ে সোমবার সন্ধ্যা থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সহ চাষাঢ়ায় দ্বায়িত্বরত পুলিশ প্রশাসনকে দেখা যায় শহরের যানজট নিরসনে নির্লস কাজ করে যাচ্ছে। এছাড়া বাসবের দখল করে রেখেছে ভাসমান বিভিন্ন দোকান গুলো। বাসবে খালি করে বাস থামিয়ে যাত্রী নামানোর উপযোগী করার জন্য বার বার ভাসমান দোকান গুলো সরিয়ে দিলেও কোনো এক অদৃশ্য শক্তির জোরে পূনরায় সড়কের বাসবে দখল করে ব্যবসা পরিচালনা করতে ব্যস্ত হয়ে পরে তারা। কোনো ভাবেই যেন সড়ক থেকে উচ্ছেদ করতে ব্যর্থ হচ্ছে প্রশাসন। এছাড়া কিছুক্ষণ পরপর ব্যাটারিচালিত অটোরিকশা গুলো থামিয়ে বাসবে সম্পূর্ণভাবে বন্ধ করে রাখছে। এতে সড়কে যানজটের চাপ আরো বৃদ্ধি পাচ্ছে। যার ফলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না।

    এসময় প্রশাসনের পক্ষ থেকে টি আই এডমিন আব্দুল করিম শেখ বলে, শহরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় যে বাসবে নির্মাণ করা হয়েছে তা কার্যত কোনো সুফল বয়ে আনছে না। ফলে বাসবে খুব শিগগিরই বাসবে তুলে ফেলা হতে পারে। এছাড়া শহরের বি বি রোড সড়কে ড্রেনের কাজ চলমান এবং হকারেরা সড়ক দখল করে রেখেছে যে কারনে যানজট ভয়াবহ রূপধারণ করেছে।

    আরও পড়ুন

    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন