১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> নির্বাচন >> ফতুল্লা >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লিড
  • এই শহর হবে মাদকমুক্ত, যানজটমুক্ত ও নিরাপদ: মাসুদুজ্জামান মাসুদ
  • এই শহর হবে মাদকমুক্ত, যানজটমুক্ত ও নিরাপদ: মাসুদুজ্জামান মাসুদ

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৫ আসনের আলোচিত রাজনীতিক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “এই শহর আমাদের সবার। একা কেউ পারে না। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পরিকল্পিত এক নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে। এই শহর হবে মাদকমুক্ত, যানজটমুক্ত ও নিরাপদ। এটা শুধু আমার স্বপ্ন নয়, সবার স্বপ্ন হওয়া উচিত।”

    শনিবার (২ আগস্ট) বিকেলে নগরীর কালির বাজার নবাব সিরাজউদ্দৌলা সড়কে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে এই সভার সভাপতিত্ব করেন, বাইতুস সালাত কো-অপারেটিভ জামে মসজিদের সভাপতি ও বিএনপি নেতা নুরুল ইসলাম সরদার এবং সার্বিক পরিচালনায় ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ হানিফ সরদার।

    মাসুদ তার বক্তব্যে বলেন— “আমাদের ব্যবসায়ীদের অনেক দুঃখ-কষ্ট আছে, কিন্তু শোনার লোক নাই। রাষ্ট্র আমাদের কথা শোনে না, বিভিন্ন এসোসিয়েশনগুলোর মাধ্যমেও আমরা কথা তুলে ধরতে পারি না। অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমরা যারা ব্যবসা করি, আল্লাহর রহমতে টিকে আছি। নারায়ণগঞ্জের ব্যবসা চাষাঢ়া, কালির বাজার, নিতাইগঞ্জ—এই তিন কেন্দ্রকে ঘিরেই আবর্তিত হয়। দেশের ৬৪ জেলার মানুষ এই শহরে আসে ব্যবসা করতে। আমরা তাদের সম্মান দিই। কারণ, আমাদের শহরের মানুষের ধৈর্য আছে, সম্প্রীতি আছে, সহমর্মিতা আছে।”

    তিনি বলেন, “আমি চাই, আমরা সবাই মিলে একটা নিরাপদ, মাদকমুক্ত, যানজটমুক্ত এবং সেবাভিত্তিক নারায়ণগঞ্জ গড়ি। চিকিৎসা, শিক্ষাসহ সব সুযোগ-সুবিধা যেন থাকে। যারা আগামীতে এই শহরের নেতৃত্বে আসবে—সিটি করপোরেশন হোক কিংবা সংসদ—তাদের কাঁধে অনেক দায়িত্ব। আমি মাসুদ, আপনাদের সন্তান। এই অঞ্চলের নদীর পানি খেয়ে, বাতাসে বেড়ে উঠেছি। শীতলক্ষ্যার স্রোতে সাঁতার কেটে বড় হয়েছি। আমার জন্ম এখানে, আমার পূর্বপুরুষদের জন্মও এখানে। আমি চাই, এই শহরকে আমরা একটি সুশৃঙ্খল ও পরিকল্পিত শহরে রূপান্তর করি। এটা শুধু ভোট দিয়ে সম্ভব না, আন্তরিকতা দিয়ে আমাদের পাশে থাকতে হবে। নারায়ণগঞ্জের জনগণকে সম্পৃক্ত করেই একটা স্বপ্নের শহর গড়ে তোলা সম্ভব। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে কাজ করলে এই নারায়ণগঞ্জ একদিন বাংলাদেশে একটি মডেল শহর হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

    মতবিনিময় সভায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য ফারুক হোসেন, মনোয়ার হোসেন শোখন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, বিএনপি নেতা অহিদুল ইসলাম ছক্কু, ব্যবসায়ী খোকন মোল্লা, শফিউল আলম সিদ্দিকী, ফারুক হোসেন সরদারসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও এলাকাবাসী।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন