১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • ঢাকা >> নারায়ণগঞ্জ >> ফতুল্লা >> লিড
  • ফতুল্লায় বর্জ্য ব্যবস্থাপনায় দুটি ভ্যান হস্তান্তর করলেন ডিসি
  • ফতুল্লায় বর্জ্য ব্যবস্থাপনায় দুটি ভ্যান হস্তান্তর করলেন ডিসি

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: ‘গ্ৰিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লা ইউনিয়ন পরিষদের অনুকূলে বর্জ্য ব্যবস্থাপনায় ২টি ভ্যান হস্তান্তর করা হয়েছে।

    বুধবার (৩০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সদর উপজেলার আয়োজনে আনুষ্ঠানিক ভাবে এ দুইটি বর্জ্য ব্যবস্থাপনার ভ্যান হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

    এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, পরিবেশ সুরক্ষার জন্য, স্বাস্থ্য সুরক্ষার জন্য এবং একটি পরিচ্ছন্ন শহর-এলাকা গড়ে তোলার জন্য বর্জ্য ব্যবস্থাপনা অপরিহার্য। এই ভ্যান ব্যবহারের মাধ্যমে বর্জ্য সংগ্রহ ও অপসারণ প্রক্রিয়া সহজ হবে এবং এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সুবিধা হবে। এই কাজে সকলের সহযোগিতা প্রয়োজন, যেমন – সকলে যেন সঠিক স্থানে বর্জ্য ফেলে।

    তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাহিরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভ্যান হস্তান্তর করা হয়েছে। এই ভ্যানগুলো বিশেষভাবে বর্জ্য সংগ্রহ ও পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে। এটি সিটি করপোরেশনের বাহিরের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও দক্ষ করে তুলবে এবং পরিবেশ সুরক্ষায় সহায়ক হবে। পর্যায়ক্রমে ভ্যান গাড়ী হস্তান্তর আরো বৃদ্ধি করা হবে।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, সহকারী কমিশনার দেবযানী কর ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সেলিম সহ প্রমূখ।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন