৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> ফতুল্লা >> লিড >> সদর
  • যার ভিতরে দ্বায়িত্ববোধ জাগ্রত হবে, আমরা সেই মানুষ তৈরি করতে চাই: ডিসি
  • যার ভিতরে দ্বায়িত্ববোধ জাগ্রত হবে, আমরা সেই মানুষ তৈরি করতে চাই: ডিসি

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এসইডিপি) এর অধীনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে সদর ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকে এখানে যারা পুরস্কার নিতে এসেছে তারা সফল হয়েছে। শুধুমাত্র সফল হলে চলবেনা, জীবনকে স্বার্থক করতে হবে। আমরা ভালো মানুষ গড়তে চাই। যে মানুষটি অন্যের দুঃখ-কষ্টে পাশে থাকবে, সমাজের ভালো কাজে অংশগ্রহণ করবে, যার ভিতরে দেশপ্রেম থাকবে, সাদাকে সাদা আর কালোকে কালো বলবে। যার ভিতরে দ্বায়িত্ববোধ জাগ্রত হবে আমরা সেই মানুষ তৈরি করতে চাই। আমাদের এ শিক্ষা শুধু সামনের চোঁখ দুটোকেই প্রসারিত করবেনা, মনের চোঁখকে প্রসারিত করবে ও স্বার্থের চোঁখকে বন্ধ করবে। এ শিক্ষায় যদি শিক্ষিত হতে না পারি তাহলে এই শিক্ষা ও সফলতা সমাজ বা দেশের কোন কাজে আসবেনা। আমাদের প্রজন্মকে সেভাবেই গড়ে তুলতে চাই যাতে তারা নিজেদরকে স্বার্থক করে গড়ে তুলতে পারে।

    বক্তব্য শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

    এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার সহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক।

    এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাশফাকুর রহমান ও জেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।

    আরও পড়ুন

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ
    গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার
    ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি
    মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক