৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> ফতুল্লা >> লিড >> শোক >> সারাদেশ
  • ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে, ২০ ঘর পুড়ে ছাই
  • ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে, ২০ ঘর পুড়ে ছাই

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: ফতুল্লায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বিশটি ছোট বসত ঘর পুড়ে গেছে। সোমবার (২৮ জুলাই) রাত দশটায় ইসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    স্থানীয়রা জানান, তারা মিয়ার টিনসেড বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়ার বসত ঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় বসত ঘরগুলোর নিম্ন আয়ের বাসিন্দারা আতংকে ছোটাছুটি করে রাস্তায় বের হয়ে আসেন এবং এলাকাবাসির সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করেন।

    এ বিষয়ে শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহজাহান গণমাধ্যমে জানান, আগুনের খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়ে থাকে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পরে জানা যাবে।

    আরও পড়ুন

    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন