২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> লিড
  • ব্যাংককে বন্দুকধারীর হামলায় পাঁচ নিরাপত্তারক্ষী নিহত
  • ব্যাংককে বন্দুকধারীর হামলায় পাঁচ নিরাপত্তারক্ষী নিহত

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ আর্ন্তজাতিক ডেক্স:  থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্দুকধারীর হামলায় পাঁচ নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও একজন। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) দেশটির একটি জনপ্রিয় ফুড মার্কেটে ওই হামলার ঘটনা ঘটেছে। খবর এএফপির।

    রয়্যাল থাই পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই হামলাকারী স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাংককের ব্যাং সু জেলার অর টর কোর মার্কেটে গুলি চালায় এরপর আত্মহত্যা করে।

    ব্যাং সু ডেপুটি পুলিশ প্রধান ওরাপাত সুকথাই বার্তা সংস্থা এএফপিকে বলেন, কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

    তিনি বলেন, পুলিশ হামলাকারীর পরিচয় শনাক্ত করতে কাজ করছে। এর পাশাপাশি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বর্তমান সীমান্ত সংঘাতের সঙ্গে এই ঘটনার কোনো সম্ভাব্য যোগসূত্র আছে কি না সে বিষয়ে তদন্ত চলছে।

    ন্যাশনাল পুলিশের প্রধান কিত্রাত ফানফেত বলেন, জরুরি ভিত্তিতে তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখা হবে।

    অর টর কোর মার্কেট চাতুচাক বাজার থেকে সামান্য দূরে অবস্থিত যা ব্যাংককের একটি প্রধান পর্যটনকেন্দ্র এবং ছুটির দিনগুলোতে সেখানে দর্শনার্থীদের ভিড় থাকে।

    থাইল্যান্ডে বন্দুক হামলার ঘটনা অস্বাভাবিক নয়। সেখানে বন্দুক নিয়ন্ত্রণ আইনে শিথিলতার কারণে তুলনামূলকভাবে সহজেই আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। ফলে প্রায় বিভিন্ন স্থানে হামলার খবর পাওয়া যায়।

    আরও পড়ুন

    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন