১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • আড়াইহাজার >> নারায়ণগঞ্জ >> প্রতিবাদ >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লিড >> সদর
  • জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে আড়াইহাজার উপজেলা মৎস্যজীবী দলের বিক্ষোভ
  • জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে আড়াইহাজার উপজেলা মৎস্যজীবী দলের বিক্ষোভ

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন, আড়াইহাজার উপজেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দরা।

    বৃহস্পতিবার (২৪শে জুলাই) বিকেলে নগরীর ২নং রেলগেট সংলগ্ন জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির নির্বাহী কমিটির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন’র নির্দেশে আড়াইহাজার উপজেলায় মৎস্যজীবী দলের সভাপতি মোঃ শাহজাহান এবং সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উদ্দিনের নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশে যোগদান করা হয়।

    এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তৃতারা বলেন, আপনারা যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করেছেন আপনারা কি দেখেছেন উনি কে? কি ওনার পরিচয়? তারেক রহমান হলো বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার পতাকা এনে দিয়েছিলেন এবং খালেদা দিয়ে এই দেশ থেকে সর্বপ্রথম স্বৈরাচার মুক্ত করেছিল।

    আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি’র কর্ণধার তারেক রহমানসহ যারা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটুক্তি মূলক বক্তব্য দেন, তাদেরকে হুশিয়ার করে বলতে চাই, ভবিষ্যতে যদি এই ধরনের কোন বক্তব্য দেন তাহলে আড়াইহাজার উপজেলায় মৎস্যজীবী দলের নেতাকর্মীরা কিন্তু আর বসে থাকবে না, তারা আপনাদেরকে এর উপযুক্ত জবাব দিবে।

    এসময় বিক্ষোভ মিছিলকালে আরও উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউসার, সহ-সভাপতি মোঃ মামুন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক মিয়া, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আবুল কাশেম, রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের ১নং সদস্য মোঃ শামীম ও এমদাদুল হক সহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন