১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • জাতীয় >> ঢাকা >> প্রতিবাদ >> লিড >> সারাদেশ
  • রেডক্রিসেন্ট সদস্যকে নিয়ে অপপ্রচার !
  • রেডক্রিসেন্ট সদস্যকে নিয়ে অপপ্রচার !

    টুডে পোস্ট ২৪

    বিশেষ প্রতিনিধিঃ কোভিড ১৯ পরিস্থিতিতে রাজধানীর বক্ষব্যধী হাসপাতালে দায়িত্বপালন করেন মহাখালীর বাসিন্দা ফেরদৌস হাসান সিয়াম। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির একজন সদস্য। মূলত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) রেড ক্রস আন্দোলনের একটি অংশ হিসেবে কাজ করে। এটি বন্যা, ঘূর্ণিঝড়, মহামারী এবং অন্যান্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সাহায্য করে থাকে।

    এছাড়া, বিডিআরসিএস স্বেচ্ছায় রক্তদান, প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ, এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও জড়িত। এসবের অংশ হিসেবে বিভিন্ন দূর্যোগ ও সামাজিক উন্নয়নমূলক কাজে রেডক্রিসেন্ট সদস্য হিসেবে কাজ করছে ফেরদৌস হাসান সিয়াম। একই ভাবে কোভিড -১৯ পরিস্থিতিতে রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনিস্টিটিউট ও হাসপাতালে দায়িত্বাপালন করছিলেন সিয়াম।

    সেসময় দায়িত্বরত এক আনসার সদস্য গুরতর অসুস্থ রোগীদের সাহায্য করতে হিমশিম খাচ্ছিলেন। এমতাবস্তায় অনসার সদস্যের বহনকৃত শটগান রাইফেলটি কয়েকমূহুর্তের জন্য সিয়ামের হাতে রাখতে অনুরোধ করলে সেটি বহন করে সিয়াম। সেসময়ের একটি ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুচক্রি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন রেডক্রিসেন্ট সদস্য ফেরদৌস হাসান সিয়াম।

    তিনি বলেন,রেড ক্রিসেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালন করায় স্থানীয় কিছু অসাধু ব্যাক্তি আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমার সম্মানহানী করার উদ্দেশ্যে কিছু নামসর্বস্ব অনলাইন পোর্টাল বেছে নিয়েছে। এসবের বিষয়ে আমি আইনি ব্যবস্থা গ্রহণ করেছি।

    নাম সর্বস্ব সেসব অনলাইন পোর্টাল ঘুরে দেখা যায় তারা বনানী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান হবিকে জড়িয়ে লিখেছেন সিয়াম কিশোর গ্যাং ও সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছেন প্রবীণ এই রাজনৈতিক ব্যাক্তি । তবে হাবিবুর রহমান হবি বলেন,এমন কোন বক্তব্য ফেরদৌস হাসান সিয়ামকে নিয়ে আমি কোন গণমাধ্যকে দেইনি।তিনি বলেন,সিয়াম কোন প্রকার অপকর্মের সাথে কখনো জড়িত ছিলোনা এবং যারা প্রকৃত অর্থে চাঁদাবাজ-সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি ।

    নাম সর্বস্ব এসব অনলাইন পোর্টালে প্রকাশিত অপপ্রচারের বিরুদ্ধে বনানী থানায় একটি সাধারণ ডায়রি করেছেন সিয়াম । এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক সাগর শাহরিয়া বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পররবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন