১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> ফতুল্লা >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লিড
  • বিএনপির ‎৩১দফা বাস্তবায়নে ফতুল্লা থানা বিএনপির সদস্য নবায়ণ ও ফরম বিতরণ
  • বিএনপির ‎৩১দফা বাস্তবায়নে ফতুল্লা থানা বিএনপির সদস্য নবায়ণ ও ফরম বিতরণ

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: বিএনপির ‎৩১দফা বাস্তবায়নে ও ফতুল্লা থানার সদস্য নবায়ণ ও সদস্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

    ‎
    ‎বুধবার (২৩ জুলাই) বিকেলে ভূঁইগড় সোনালী সংসদ মাঠ প্রাঙ্গণে ফতুল্লা থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম পান্না মোল্লা।
    ‎
    ‎নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা বলেন, যারা বিগত দিনে বিএনপির সঙ্গে রাজনীতি করছেন সকলেই নির্যাতিত। বিএনপি একটা নির্যাতিত দল। তারেক রহমানকেও নির্যাতনে জর্জরিত করে রাখা হয়েছে। যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছে, সেই জিয়াউর রহমানকে চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছিলো। সেই থেকেই শুরু হয় আমাদের পথচলা।
    ‎
    ‎তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীরা বনে জঙ্গে থেকেছে। রিক্সা চালিয়ে, উবার চালিয়ে দিন কাটিয়েছে। এতো নির্যাতন সহ্য করেও দলের স্বার্থে রাজনীতি করেছে। আমাদের নেতা তারেক রহমান। আমাদের নেতা একজন তাহলে কেনো এতো বিভক্তি?বিএনপিকে নিয়ে নানা জায়গায় ষড়যন্ত্র চলছে। বিএনপিকে ধ্বংষ করতে চাচ্ছে, এটা আমরা মেসে নিবো না। আমাদের যুগে যুগে আন্দোলন করতে হয়েছে। সেই আন্দোলনেই সৈরচারী শেখ হাসিনাকে দেশ থেকে বিতারিত করা হয়েছে। বাংলাদেশে আর আওয়ামী লীগের দোষরদের স্থান দেয়া হবেনা। সদস্য নির্যাচন করার ক্ষেত্রে সর্তক থাকতে হবে।
    ‎
    ‎জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লুৎফর রহমান খোকার সভাপতিত্বে ও আবু তাহের মোল্লার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আকবর, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্বাস আলী বাবুল, ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন বারী, সাবেক সদস্য আমীরুল ইসলাম, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেন, মহানগর মৎস্যজীবী দলের সংগ্রামী সদস্য সচিব নাসির উদ্দীন জাহান সাগর, কতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি কাজী নাজমুল, তোলারাম কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক ফারুখ খান, আবু বখতিয়ার সোহাগ, কাজী নাজমুল ও সাঈদ রেজা সহ অসংখ্য নেতৃবৃন্দ।
    ‎
    ‎
    ‎

    আরও পড়ুন

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ
    গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার
    ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি
    মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক