১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> মহানগর >> লিড >> সদর >> সারাদেশ
  • নাঃগঞ্জের শহিদ নগরে অস্বাস্থ্যকর পরিবেশে বোতলজাত হচ্ছে ভোজ্য তেল
  • নাঃগঞ্জের শহিদ নগরে অস্বাস্থ্যকর পরিবেশে বোতলজাত হচ্ছে ভোজ্য তেল

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে রিফাইন ছাড়া ভোজ্য তেল বোতল জাত করণের অভিযোগ উঠেছে খাদিজা ফুড প্রোডাক্টস নামে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের পাঠাননগর এলাকায় অবস্থিত আবদুল মতিনের মালিকানা প্রতিষ্ঠান খাদিজা ফুড প্রোডাক্টসে সরেজমিনে অনুসন্ধানে গিয়ে দেখা যায়, কর্মরতদের মাঝে কোন রকম সুরক্ষা পোশাক ছাড়াই বোতলের লেভেল লাগানো হচ্ছে। অপরদিকে তার পাশেই খোলা ড্রাম থেকে খোলা তৈল নামিয়ে তা সিটিজেন ফর্টি ফাইড নামে বাজারজাত করা হচ্ছে। এতে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছে।

    এছাড়া নোংরা পরিবেশে ভোজ্য তেল বোতল জাত করায় সাধারণ মানুষের মাঝে নানা রোগ-ব্যাধী ছড়িয়ে পড়ার শংকা রয়েছে। তাছাড়া কোন ধরনের অগ্নি প্রতিরোধের ব্যবস্থাও সেখানে দেখা যায়নি।

    এদিকে তথ্যমতে, তেলের কারখানা (ফ্যাক্টরি) স্থাপনের জন্য বেশ কয়েকটি অনুমোদন এবং লাইসেন্স প্রয়োজন। সাধারণত, এই অনুমোদনগুলি বিস্ফোরক পরিদপ্তর, বিএসটিআই (BSTI), পরিবেশ অধিদপ্তর, এবং স্থানীয় সরকার সংস্থা থেকে নিতে হয়। এছাড়া, ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, এবং অন্যান্য প্রাসঙ্গিক লাইসেন্স প্রয়োজন হয়। কিন্তু এই ফ্যাক্টরিতে গিয়ে তাদের পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও বিস্ফোরক অধিদপ্তরের তেমন কোন কাগজ তারা দেখাতে পারেনি।

    এ বিষয়ে কোম্পানির পরিচালক সাদ্দাম জানান, আমাদের কিছু কাগজ পত্র করতে দিছি যা এখনো হাতে পাই নাই।

    এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তামশিদ ইরাম খান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    উল্লেখ্য, খোঁজ নিয়ে জানা যায়, সিটি নাম সংযুক্ত থাকায় নাম নিয়ে বাংলাদেশের বৃহৎ প্রতিষ্ঠান সিটি গ্রুপের সাথে আদালতে তাদের একটি মামলা চলমান রয়েছে। যা অকপটে খাদিজা ফুড প্রোডাক্টসের স্বত্বাধিকারী সাদ্দাম নিজে শিকার করেন।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন