১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> লিড >> শোক >> সিদ্ধিরগঞ্জ
  • সিদ্ধিরগঞ্জে বৃদ্ধের অর্ধ-গলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সিদ্ধিরগঞ্জে বৃদ্ধের অর্ধ-গলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: সিদ্ধিরগঞ্জে এক বৃদ্ধের অর্ধ-গলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) দুপুরে সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের গোদনাইল চৌধুরীবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন আর.কে. গার্মেন্টসের পশ্চিম পাশের ‘ইয়া রাজ্জাক আয়রন স্টোর’ নামক একটি ভাঙ্গারি রডের দোকানের ভেতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দোকানটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল।

    মৃত বৃদ্ধের নাম মো. শেখ আলম (৬৫)। তিনি ঢাকা জেলার দোহার থানার শেখ লেহাজ উদ্দিনের ছেলে। মৃত্যুর আগে তিনি নির্মাণ কাজের রডের চুরি বানানোর কাজ করতেন।

    তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনূর আলম।

    তিনি জানায়, দুপুরে দোকান থেকে দুর্গন্ধ ছড়ায়। স্থানীয়রা দোকানের শাটারের ফাঁকা দিয়ে উঁকি মেরে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।

    মরদেহ উদ্ধারকারী সিদ্ধিরগঞ্জ উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, মরদেহটিতে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন