১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লিড >> সদর >> সারাদেশ
  • সারাদেশে আইনশৃংঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নাঃগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
  • সারাদেশে আইনশৃংঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নাঃগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: সারাদেশে আইনশৃংঙ্খলা পরিস্থিতি অবনতি এবং ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৭ই জুলাই) বিকেলে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া’র উদ্যােগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সারাদেশে আইনশৃংঙ্খলা পরিস্থিতি অবনতি এবং ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা ও তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি জাকির খানের পক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি ২নং রেলগেটের সামনে থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

    সংক্ষিপ্ত বক্তব্যে এসময় বক্তারা শহীদ জিয়ার আদর্শ ও তার সন্তানকে নিয়ে কোনো কথা বলা যাবে না বলে হুশিয়ার করে বলেন, যে সন্তানের জন্য গত ১৬ বছর জীবন বিসর্জন দিয়ে, রক্তচক্ষু উপেক্ষা করে এই দলকে তারেক রহমানের নির্দেশে টিকিয়ে রেখেছে, সেই দলের নেতাকে নিয়ে আপনি কটূক্তি করবেন, তা হতে পারে না। পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী এদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিহত করতে হবে।

    যারা স্বাধীনতার বিরোধিতা করেছে আজ তারাই দেশের কথা বলে। তারা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছে। তারা ভুলে গেছে বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি তারেক রহমান। তার নিদের্শনায় গত ১৭ বছর এদেশে লড়াই করেছে জাতীয়তাবাদী সৈনিকরা। তিনি আমাদের ধৈর্য্য ধরতে বলেছেন, তাই সবাই চুপ করে আছি। তবে আর যদি একটা কটূক্তি করা হয় তাহলে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।

    মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কামরুল হাসান শরীফ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন