১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • জামায়াত >> নারায়ণগঞ্জ >> প্রতিবাদ >> মহানগর >> রাজনীতি >> লিড >> সদর >> সারাদেশ
  • এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে নাঃগঞ্জ মহানগর জামায়াতের বিক্ষোভ
  • এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে নাঃগঞ্জ মহানগর জামায়াতের বিক্ষোভ

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জে এনসিপির সমাবেশে সন্ত্রাসী হামলা ও দেশব্যাপী আওয়ামী ফ্যাসিস্টদের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরের ডিআইটি থেকে নারায়ণগঞ্জ প্রেসক্লাব পর্যন্ত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

    নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর আবদুল জব্বারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর আব্দুল কাইয়ুম, সেক্রেটারী ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারী মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, প্রচার মিডিয়া সম্পাদক আব্দুল মোমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    এসময় সমাবেশে আবদুল জব্বার বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। যারা বাংলাদেশের মানুষের বুকে গুলি চালিয়েছে তারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। সুতরাং কেউ জুলাই যোদ্ধাদের উপড় আক্রমণ করবে আর বাংলাদেশের মানুষ চুপ থাকবে না। তিনি আরও বলেন, আমরা বলতে চাই শুধু গোপালগঞ্জ নয় নারায়ণগঞ্জ সহ সারাদেশের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। দেশের স্বার্থে জাতির স্বার্থে যেখানে এসকল সন্ত্রাসীদের পাওয়া যাবে সেখানেই তাদের গ্রেফতার করতে হবে। আমরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা আর দেখতে চাই না।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন