৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> নির্বাচন >> প্রতিবাদ >> ফতুল্লা >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লিড >> সদর >> সারাদেশ
  • তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে জোসেফের বিক্ষোভ
  • তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে জোসেফের বিক্ষোভ

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী শহরের মন্ডলপাড়া থেকে চাষাঢ়া পর্যন্ত এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

    এর আগে মিছিলকে কেন্দ্র করে শহরের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মন্ডলপাড়া এলাকায় জড়ো হতে থাকেন। এক পর্যায়ে বিশাল জমায়েতে পরিণত হয়। পরবর্তীতে মন্ডলপাড়ায় থেকে বিশাল একটি মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    মিছিলপূর্ব সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, বাংলাদেশের ইতিহাস থেকে বিএনপির চিহ্ন মুছে ফেলা সম্ভব না, কারণ বিএনপির জন্ম গণতন্ত্রের মধ্যে গণন্ত্রতন্ত্রের জন্য। জিয়াউর রহমানের আগে যারা রাষ্ট্রপ্রধান ছিলো তারা গণতন্ত্রকে কবর দিয়েছিলো। কিন্তু জিয়াউর রহমান এসে বহু দলীয় গণতন্ত্র চালু করেছিলেন। বিএনপি সর্বদা জনগণের সাথে ছিলো জনগণের সাথেই আছে।

    তিনি আরও বলেন, যারা অপরিপক্কভাবে বিএনপিকে নিয়ে কথা বলে জিয়াউর রহমানের মর্যাদা নিয়ে কথা বলে তারেক জিয়ার মর্যাদা নিয়ে কথা বলে আমরা তাদের শিশুসুলভ আচরণের অংশ হিসেবেই দেখছি। কারণ জিয়াউর রহমানের ছবি তারেক রহমানের ছবি পদদলিত করা হয়েছে। কিন্তু সারা বাংলাদেশে জাতায়বাদী যুবদলের কোথাও হামলা হয়নি।
    যুবদলের নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে জোসেফ বলেন, তারেক রহমান বলেছেন একটি সংসারে যারা বড়ভাই তাদের অনেক কিছু সহ্য করতে হয়। অনেক কিছু মেনে নিতে হয়। আমরা ধৈর্য ধরেছি। আমরা সারাজীবন গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ধৈর্য ধারণ করবো।

    এসময় উপস্থিত ছিলেন জুয়েল প্রধান, আমির হোসেন, জুয়েল রানা, আক্তারুজ্জামান মৃধা, শফিকুল আলম মুক্ত, আতিকুর রহমান সবুজ, মনা, হাজী সাইদ, আল আমিন, আলফু প্রধান, সাইদ মুন্শি, সোহেল, নূর আলম খন্দকার, মান্নান, শাহীন ঢালী, দুলাল, মিন্টু, মঈনুল, রুবেল, মোস্তাফিজুর রহমান রাহার ও আক্তার সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন