৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • আওয়ামীলীগ >> আদালত >> জাতীয় >> নারায়ণগঞ্জ >> প্রতিবাদ >> মহানগর >> লিড >> সদর >> সারাদেশ
  • সদর থানা পুলিশের অভিযানে ৪ জন গ্রেপ্তার, আইভীর গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধার মামলায় জড়িত
  • সদর থানা পুলিশের অভিযানে ৪ জন গ্রেপ্তার, আইভীর গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধার মামলায় জড়িত

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মামলা এবং নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা প্রদানের ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে।

    বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমদ।

    গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মিঠু ভূঁইয়া (৪৫), মৃত বরজাহান ভূঁইয়ার ছেলে, ভূইয়াপাড়া ৪৪৪ শাহ সুজা রোড এলাকার বাসিন্দা। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা নং-৪(৯)২৪ এর আসামি এবং আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর ডিস বাবুর ক্যাডার হিসেবে পরিচিত, সোহেল (৫০), মৃত ইমান আলীর ছেলে, পশ্চিম দেওভোগ এল এন রোড এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ থানার মামলা নং-০৯, তারিখ ১২/০৫/২৫ এর আসামি, মো. রিয়াদ হোসেন (৩০), মৃত শাহীন এর ছেলে, মেহেদী হাসান তুহিন (২৭), মৃত মো. সোলমান মিয়ার ছেলে।

    এই মামলাগুলোর মধ্যে সাবেক মেয়র আইভী রহমানের গ্রেফতারের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে।

    ওসি মোহাম্মদ নাছির আহমদ জানান, “বৃহস্পতিবার দিবাগত রাতে শহীদনগর এলাকা থেকে একজন এবং দেওভোগ এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাদের সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।”

    আরও পড়ুন

    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন