১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • আদালত >> নারায়ণগঞ্জ >> লিড >> সদর
  • অটোচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে আটক, নারায়ণগঞ্জে এক ব্যক্তি গ্রেপ্তার
  • অটোচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে আটক, নারায়ণগঞ্জে এক ব্যক্তি গ্রেপ্তার

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়ার মোড় থেকে হাতেনাতে চাঁদাবাজির সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

    বুধবার (১৭ জুলাই) বিকালে অটোচালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

    আটককৃত ব্যক্তির নাম নিহারুল মিন্টু (৩৬)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সিরাজ নগর এলাকার মৃত মোসলেম মন্ডলের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শাসনগাঁও বিসিক এলাকার নান্টু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

    পুলিশ জানায়, কিছু ব্যক্তি অটো রিকশা প্রতি ৬০ টাকা করে চাঁদা আদায় করছিল। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিহারুল মিন্টুকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে চাঁদাবাজির নগদ টাকা—সাতটি ৫০ টাকার নোট ও ছয়টি ১০ টাকার নোট (মোট ৪১০ টাকা)—উদ্ধার করা হয়েছে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “অবৈধ চাঁদা আদায়ের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। মিন্টুর বিরুদ্ধে মামলা হয়েছে এবং তার সহযোগীদের ধরতে অভিযান চলছে।”

    আটক ব্যক্তির বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা নং-১২, তারিখ ১৭/০৭/২৫, ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন