১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • আদালত >> নারায়ণগঞ্জ >> মহানগর >> লিড >> সদর
  • রাসেল পার্কে ছিনতাইয়ের সময় দুই যুবক আটক, উদ্ধার চারটি মোবাইল
  • রাসেল পার্কে ছিনতাইয়ের সময় দুই যুবক আটক, উদ্ধার চারটি মোবাইল

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়ণগঞ্জ নগরীর রাসেল পার্কে ছিনতাইকালে স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইকৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

    বুধবার (১৫ জুলাই) রাসেল পার্কের ভেতরে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাছির আহমদ।

    পুলিশ জানায়, ১৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলরব কিন্ডারগার্টেনের সামনে পার্কে ঘুরতে আসা চারজনের কাছে ছুরি ও শর্টারের ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। এসময় স্থানীয়দের সহায়তায় টহলরত পুলিশ সদস্যরা ধাওয়া করে দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়।

    আটক ব্যক্তিরা হলেন—টানবাজার রেলী বাগান এলাকার নুরুজ্জামানের ছেলে এবং একাধিক মামলার আসামি মো. সানি (২৩) এবং পুরাতন জিমখানা এলাকার তুহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত আ. রহমানের ছেলে আকাশ (২১)।

    নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ জানান, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা নং-১১, তারিখ ১৭/০৭/২০২৫, ধারা ৪/৫, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।”

    তিনি আরও জানান, বৃহস্পতিবার (১৭ জুলাই) আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন