২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • গোপালগঞ্জ >> জাতীয় >> জাতীয় নাগরিক পাটি >> মহানগর >> রাজনীতি >> রাজবাড়ী >> লাইফস্টাইল >> লিড >> সারাদেশ
  • রাজবাড়ী আমার শশুরবাড়ি, মানে আমারও বাড়ি’; ডা. তাসনিম জারা
  • রাজবাড়ী আমার শশুরবাড়ি, মানে আমারও বাড়ি’; ডা. তাসনিম জারা

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: দেশ গড়তে জুলাই পদযাত্রা অংশ হিসাবে আগামী বৃহস্পতিবার (১৭ই জুলাই) রাজবাড়ী আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

    বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজবাড়ীতে এনসিপির পদযাত্রা পোগ্রামে সকলকে আমন্ত্রণ জানিয়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

    তিনি তার নিজস্ব ভেরিফাইড ফেইসবুকের স্ট্যাটাসে লিখেছেন, রাজবাড়ী আমার শ্বশুরবাড়ি, মানে আমারও বাড়ি। ঢাকার পরে এখানেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমে আছে। পদ্মায় নৌকায় করে ইলিশ কিনেছি, বরাট বাজার থেকে গুদারবাজার ঘুরেছি মোটরসাইকেলে, দৌলতদিয়া থেকে কিনেছি নদীর টাটকা মাছ। নির্মল মিষ্টান্ন ভাণ্ডারের চমচম খাওয়ার কথা এখনো ভুলতে পারি না। এবার ফিরছি আরেক রকম ভালোবাসা নিয়ে। জুলাই অভ্যুত্থানের নেতাদের সাথে নিয়ে। আগামী ১৭ জুলাই, বিকেল ৩টায় আমাদের পদযাত্রা পৌঁছাবে রাজবাড়ী রেলগেটে।

    তাসনিম জারা আরও লিখেছেন, জুলাইয়ের ১ তারিখ থেকে আমরা হাঁটছি। দেশের নানা প্রান্ত ঘুরে দেখেছি। এই দেশ কত দয়ালু, কতটা সম্ভাবনাময়, প্রতিটি দিন তা নতুন করে মনে হচ্ছে। রাজবাড়ীতেও আমরা অপেক্ষা করব আপনাদের জন্য। এই পদযাত্রার সহযাত্রী এবং জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া নেতা নাহিদ, হাসনাত, সারজিস, নাসির, আখতার; তারা সবাই থাকছে। যদি সময় হয়ে ওঠে, তাহলে চলে আসুন দেখা হচ্ছে।

    আরও পড়ুন

    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন