১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • প্রচ্ছদ
  • আদালত >> নারায়ণগঞ্জ >> লিড >> সিদ্ধিরগঞ্জ
  • সিদ্ধিরগঞ্জে ডাকাত রাজু গ্রেফতার, অধরা রয়েছে অস্ত্রবাজ সানমুন
  • সিদ্ধিরগঞ্জে ডাকাত রাজু গ্রেফতার, অধরা রয়েছে অস্ত্রবাজ সানমুন

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাং লিডার ও চিহ্নিত ডাকাত দলের সদস্য রাজুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তবে এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে একই দলের লিডার অস্ত্রবাজ ও চাঁদাবাজ মামলার অন্যতম আসামি সানমুন।

    গত ১৫ জুলাই রাত সাড়ে ৯টার দিকে গোদনাইল পুরাতন আইলপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে রাজুকে হাতেনাতে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুমের নেতৃত্বে পুলিশের একটি টিম। পরদিন ১৬ জুলাই বিকেলে ডাকাতি মামলায় তাকে আদালতে হাজির করলে আদালত রাজুকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

    স্থানীয় বাসিন্দারা জানান, রাজুর একটি কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। মাদক বিক্রয়, চাঁদাবাজি, অস্ত্রের ভয়ভীতি ও সাধারণ মানুষকে জিম্মি করে মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নিত তারা। রাজুর অন্যতম সহযোগীরা হলো স্বদেশ, কদু, রোহান, পলাশ, রাব্বি ও কৌশিক—যারা বিভিন্ন সময় গার্মেন্টস শ্রমিকদের ও নতুন আগতদের টার্গেট করত।

    অভিযোগ রয়েছে, এই চক্র সম্প্রতি এক গরিব জাউল্লার ভ্যানগাড়ি ও মাছ ধরার জাল ছিনিয়ে নিয়েছে। রাজু ও তার বাহিনী এলাকার বাসিন্দাদের এমন পর্যায়ে আতঙ্কিত করেছে যে, কেউ মুখ খুলতে সাহস পায় না। তবে রাজুর গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

    এদিকে চিহ্নিত অস্ত্রধারী, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সানমুন এবং তার সহযোগী সেন্টু এখনো পলাতক। তাদের গ্রেফতারে পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অতীতেও তারা বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর হয়ে কাজ করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    পুলিশ রাজুকে গ্রেফতার করায় এলাকাবাসী থানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা আশা করছে, দ্রুতই সানমুন ও তার গ্যাং সদস্যদের আইনের আওতায় আনা হবে।

    আরও পড়ুন

    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান