১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> লিড >> সিদ্ধিরগঞ্জ
  • সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজ চক্রের দুই সদস্য গ্রেফতার
  • সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজ চক্রের দুই সদস্য গ্রেফতার

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একজন যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ আদায়ের ঘটনায় পুলিশ দুইজন চাঁদাবাজকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজির মামলা রুজু হয়েছে।

    ঘটনা সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ২০২৫ খ্রিঃ, সকালে মো. নিঝুম হোসেন (২২) কৌশলে মো. রায়হান হোসাইন (২৩)-কে ফোন করে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় দেখা করতে বলে। ওইদিন রাত ৯টার দিকে রায়হান ঘটনাস্থলে পৌঁছালে, পূর্বপরিকল্পিতভাবে নিঝুমের সঙ্গে থাকা ১। মো. নাজমুল হোসেন (২৫), ২। কাউসার (২৫) ও অজ্ঞাত আরও ৩-৪ জন মিলে তাকে অপহরণ করে ফাইভওয়ে কমিউনিটি সেন্টারের স্টোর রুমে আটক করে রাখে।

    সেখানে অপহরণকারীরা ভিকটিম রায়হানের কাছে মুক্তিপণ বাবদ ২ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ভয়ে ভিকটিম সঙ্গে থাকা ২,৫০০ টাকা দিয়ে দেয়। পরে আরও টাকা আনার কথা বলে ভিকটিম তার পরিবারকে জানায়। পরিবারের সদস্যরা বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানালে, পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং নিঝুম ও নাজমুলকে আটক করে। তবে কাউসারসহ অন্যরা পালিয়ে যায়।

    পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকা থেকে যাত্রী ও সাধারণ মানুষদের অপহরণ করে মুক্তিপণ আদায় ও ছিনতাই করে আসছিল।

    সিদ্ধিরগঞ্জ থানার ওসি বলেন, “আমরা এই ঘটনায় দুটি আসামিকে গ্রেফতার করেছি এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এই ধরনের অপরাধে জড়িতদের ছাড় দেওয়া হবে না।”

    গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন