টুডে পোস্ট ২৪ ডটকম: আগামী ১৮ জুলাই শুক্রবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ ডিআইটি চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর-এর উদ্যোগে সমাবেশের অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সমবেশ সফল করতে আজ বিকাল ৫টায় সিদ্ধিরগঞ্জ থানার ৮নং ওয়ার্ড সহ আশে পাশের এলাকায় গণসংযোগ করেন মুফতি মাসুম বিল্লাহ সহ নগর ও থানার নেতৃবৃন্দ।
গণসংযোগকালে মুফতি মাসুম বিল্লাহ বলেন, সংস্কার, বিচার ও পিআর-এর দাবিতে আগামী ১৮ জুলাই সমাবেশ অনুষ্ঠিত হবে। তাছাড়াও জুলাই-আগস্ট মাসে আন্দোলনকারী আহত ও শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশ সফল করতে সকলকে আহবান জানান।
তিনি আরও বলেন, আমরা অত্যন্ত দুঃখের সাথে একটি বিষয় লক্ষ্য করছি যে, বিভিন্ন স্থানে আমাদের দলের আমীর ও ইসলামী আন্দোলন নিয়ে অনেকে কু-রুচিপূর্ণ বক্তব্য ও স্লোগান দিচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোন সচেতন ও ভদ্র নাগরিক চাঁদাবাজদের পক্ষে কথা বলতে পারে না। যারা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার কারণে যদি কারো গায়ে লাগে তাহলে বুঝা যায় সে বা তারা ঐ দলভুক্ত। আমাদের আহবান থাকবে, সময় থাকতে আসুন দেশকে ভালবাসি, দেশের মানুষকে শ্রদ্ধা করি। যাদের আন্দোলনের বিনিময়ে একটি স্বাধীন ও স্বৈরাচারমুক্ত ভূখণ্ড পেয়েছে তাদের সম্মান করতে শিখি।


