৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> ফতুল্লা >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লিড
  • নেতাকে বরণ করার জন্য সবাইকে প্রস্তুতি নেয়ার আহবান করলেন; জেলা বিএনপি’র সাবেক সভাপতি গিয়াসউদ্দিন
  • নেতাকে বরণ করার জন্য সবাইকে প্রস্তুতি নেয়ার আহবান করলেন; জেলা বিএনপি’র সাবেক সভাপতি গিয়াসউদ্দিন

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: ‎জেলা বিএনপি’র সাবেক সভাপতি, মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, আপনারা প্রস্তুতি নেন, নেতা যেদিন বাংলাদেশের মাটির স্পর্শ করবে, সেদিন একটি নতুন ইতিহাস রচনা করা হবে। ঢাকার প্রতিটা আনাচে-কানাচে জনগণে পরিপূর্ণ হবে। সবাই প্রস্তুতি নিন, নেতাকে স্বাগত জানাতে সেদিন যেতে হবে। আমাদের নেতা যখন আসবেন তখন তাকে একটু সুশৃংখল, সুন্দর এবং ভালো একটি সংগঠন উপহার দিতে হবে। দুষ্ট, অসচ্চরিত্র ও মাদকের সাথে লিপ্ত মানুষদের বাদ দিয়ে একটি সুন্দর সংগঠন করতে হবে। আর এটা করতে হবে নেতা আসার আগেই।

    ‎সোমবার (২৩ জুন) বিকেলে নতুন কোর্ট সংলগ্ন ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ইউনিয়ন বিএনপির চা খাওয়ার দাওয়াতে এসে তিনি এসব কথা বলেন।


    ‎তিনি আরো বলেন, আমাদের তারেক রহমান নির্দেশ দিয়েছেন যারা পুরাতন সদস্য ছিল তাদেরকে নবায়ন করা এবং নতুন সদস্যদের সংগ্রহ করা। যারা আগে সদস্য ছিল এবং অন্যায়ের সাথে জড়িত হয়েছে তাদেরকে টলারেট করা যাবে না। যারা ভালো মানুষ তাদেরকে সদস্য করতে হবে। এবং এদেরকে নিয়েই তৃণমূলের কমিটিগুলো গঠন করতে হবে। ধাপে ধাপে ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও জেলা কমিটিগুলো গঠন করতে হবে। আমার দলকে স্থায়ী করতে হবে ব্যক্তিকে না।


    ‎ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন,ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড. খন্দকার মোঃ আক্তার হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন সহ অসংখ্য নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য