৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন
  • প্রচ্ছদ
  • গাইবান্ধা >> জাতীয় >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লিড >> সারাদেশ
  • শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন: রুমিন ফারহানা
  • শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন: রুমিন ফারহানা

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ৩৬ দিনের গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহারে আমাদের কয়েক হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছেন এবং প্রায় ৭০০ নেতাকর্মী গুম হয়েছেন। এসব ঘটনার ন্যায়বিচারহীনভাবে ঘটনা ঘটিয়েছে শেখ হাসিনা। তার এসব অপকর্মের বিচার একদিন হবেই।

    মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে গাইবান্ধা জেলা স্টেডিয়ামের ইনডোর মিলনায়তনে বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায়’ তিনি এসব কথা বলেন।

    ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনের কারণে কারাবরণ করতে হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত ১৭ বছরে দেশে ফিরতে পারেননি। আমরা ফ্যাসিস্ট হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছি, যার জবাব জনগণই দেবেন।

    তিনি আরও বলেন, তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নে আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। তাই সংস্কারের নাটক না করে দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।

    এর আগে কর্মশালার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

    কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ডা. মওদুদ আলমগীর পারভেজ ও সুলতান সালাহউদ্দীন টুকু এবং বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।

    কর্মশালার বিকালের পর্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

    এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সাবেক সংসদ সদস্য, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গাইবান্ধা জেলার ৭টি উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

    বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয় প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত। অনুষ্ঠানে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রফেসর মোর্শেদ হাসান, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন পুতুল, আব্দুস সাত্তার পাটোয়ারী, ফজলুর রহমান খোকা প্রমুখ।

    আরও পড়ুন

    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য