১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লিড >> সারাদেশ >> সিদ্ধিরগঞ্জ
  • আওয়ামী লীগের লোক দুলাভাই হলেও আমাদের স্বেচ্ছাসেবক দলে ঠাই দেওয়া হবে না; সাখাওয়াত ইসলাম রানা
  • আওয়ামী লীগের লোক দুলাভাই হলেও আমাদের স্বেচ্ছাসেবক দলে ঠাই দেওয়া হবে না; সাখাওয়াত ইসলাম রানা

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: কোরআনের পাখিদের নিয়ে ৯ নং ওয়ার্ড জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিদ্ধিরগঞ্জ থানার আয়োজনে মাহে রমজান উপলক্ষে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ১৯ মার্চ (বুধবার) পূর্ব জালকরি আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

    উক্ত অনুষ্ঠানে সদস্য সচিব সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল রেদোয়ান হোসেন পাপ্পুর সঞ্চালনায় ও আহবায়ক সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল রিপন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহবায়ক নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল সাখাওয়াত ইসলাম রানা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব মাইনুর রহমান বাবু।

    এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আওয়ামী লীগের লোক দুলাভাই হলেও তার সাথে কোন ছবি থাকলেও তাকে আমাদের স্বেচ্ছাসেবক দলে কোন ঠাই দেওয়া হবে না। কেউ যদি একদিনের জন্য আওয়ামী লীগ করে থাকেন তাহলে তাদের উদ্দেশ্যে আমি বলব তারা যদি বিএনপি করতে ইচ্ছুক হয় তাহলে পিছনের কাতারে থাকেন। কেউ যদি আগের কোন তথ্য গোপন করে কমিটিতে আসার অপচেষ্টা করেন তাহলে আপনাদেরও দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান হবে।

    এ সময় তিনি আরো বলেন, ৫ তারিখের পরের বিএনপিদের আমাদের একটু দেখিয়ে রাখতে হবে কারণ কোন আওয়ামী লীগ যেন আমাদের কমিটিতে প্রবেশ করতে না পারে। কোন অনুপ্রবেশকারী বিএনপি কমিটিতে থাকবে কিন্তু কোন মিছিল মিটিং এ ১০ জন ১২ জন ১০০ জনের বেশি লোক কখনো জোগাড় করতে পারি নাই। তাহলে এত বিএনপি কোথা থেকে আসলো? এ হাইব্রিড বিএনপি থেকে সবাই চোখকান সজাগ রাখবেন কারণ দায়ভার সবকিছু দিন শেষে আমাদের ওই নিতে হবে।

    প্রধান বক্তা বলেন, সিদ্ধিরগঞ্জ থানা নেতৃবৃন্দদের কাছে আহ্বান করব তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মোতাবেক আপনারা ওয়ার্ড কমিটি গঠন করবেন। এই ওয়ার্ড কমিটিতে শুধু তারাই আসবে যারা চাঁদাবাজি সন্ত্রাস অপকর্ম ও অসামাজিক কাজের সাথে জড়িত থাকবে না তাদের নিয়ে নতুন নেতৃত্ব করবেন। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা এই অপকর্মের সাথে জড়িত থাকবেন তারা ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটিতে থাকতে পারবেন না। যারা বিগত স্বৈরাচার হাসিনা সরকার পতনের দাবিতে পাঁচ আগস্ট আমাদের সাথে রাজপথে ছিল সেই সকল নেতৃত্ব কে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু যারা বিগত স্বৈরাচার সরকারের আমলে দোসর ছিল সুবিধাভোগ করেছে সামনের কমিটিতে আপনারা তাদেরকে স্থান দিবেন না।

    এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল রাইয়ান হক, মোহাম্মদ রেজাউল করিম, সদস্য উজ্জল হোসেন, যুগ্ম আহবায়ক সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল আহমেদ হুমায়ুন কবির, আব্দুল্লাহ আল সুহিল, সদস্য ইউসুফ মোল্লা স্বপন, আল-আমিন শেখ, সোহাগ মিয়া, প্রিন্স, রিফাত উদ্দিন প্রমুখ।

    উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান করেন ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা পারভেজ হোসেন পাভেল, অপু প্রধান, গোলজার হোসেন, মনোয়ার হোসেন মনু, শ্যামল, ইমরান, জনি।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন