১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> ময়মনসিংহ >> রূপগঞ্জ >> লিড >> সারাদেশ
  • রূপগঞ্জ থেকে অপহৃত কিশোরীকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পিবিআই
  • রূপগঞ্জ থেকে অপহৃত কিশোরীকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পিবিআই

    টুডে পোস্ট ২৪
    টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত ১৩ বছর বয়সী কিশোরীকে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার পাকুরতলা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ।
    পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে শনিবার (৮ মার্চ) বিকেল স‌া‌ড়ে ৪টার দি‌কে ভিকটিমকে উদ্ধার করা হয়। অপহরণের ঘটনায় তিনজনকে অভিযুক্ত করা হয়েছে— মাহমুদুল হাসান সিয়াম (২১), তার বাবা মো. মোজাম্মেল হক (৪২) ও মা মোছা. মালেকা আক্তার (৪০)।
    মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৪ ডিসেম্বর দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বরপা এলাকা থেকে ভিকটিমকে অপহরণ করা হয়।
    অপহরণের অভিযোগে ভিকটিমের পরিবার কোর্ট পিটিশন মামলা দায়ের করে (মামলা নং- ১৫০/২০২৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৭/৩০)।
    পিবিআই সদর দপ্তরের নির্দেশে ও পুলিশ সুপার, পিবিআই, নারায়ণগঞ্জের তত্ত্বাবধানে মামলাটির তদন্ত শুরু হয়।
    তদন্তে জানা যায়, ভিকটিমকে তারাকান্দার পাকুরতলা এলাকায় আটকে রাখা হয়েছে। এরপর পিবিআইয়ের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
    ভিকটিমকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী আদালতে জবানবন্দি প্রদানের জন্য পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন