২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> নির্বাচন >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লিড >> সদর
  • ১৮নং ওয়ার্ডে বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ
  • ১৮নং ওয়ার্ডে বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ

    টুডে পোস্ট ২৪

    ‎‎স্টাফ রিপোর্টার: ‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে সুশাসন, জবাবদিহিমূলক প্রশাসন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। আগামী নির্বাচনে জনগণ যদি ভালোবেসে বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করে, তাহলে বিএনপি সেই দফাগুলোর মাধ্যমে রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাবে ইনশাল্লাহ।


    ‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা অন্তর্গত ১৮নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ‎শনিবার ( ১১ অক্টোবর ) বিকেল চারটায় শহরের ১৮নং ওয়ার্ডের শীতলক্ষ্যার মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    ‎তিনি বলেন, “জনগণই সকল ক্ষমতার উৎস—এই আদর্শে বিশ্বাসী বিএনপি জনগণের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করছে। যারা সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিএনপিতে স্থান নেই। আমরা সন্ত্রাস ও মাদকমুক্ত সুন্দর নারায়ণগঞ্জ গড়তে চাই।”

    ‎এড. সাখাওয়াত আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফার ধারাবাহিকতায় তারেক রহমানের ৩১ দফা প্রণীত হয়েছে, যা বাস্তবায়িত হলে দেশের মানুষের মুখে হাসি ফুটবে ইনশাল্লাহ। মহানগর বিএনপির নেতাকর্মীদেরকে দলের ৩১ দফা বার্তা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে এবং সমাজকে সচেতন করতে হবে।

    ‎মহানগর ১৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শাহজালাল সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সরদার, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী ও ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. নুরুল কাদির সোহাগ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন