স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আবুল কাওছার আশা বলেন, দলের মনোনয়ন কে পেলো আর কে পেলো না? সেটা তৃণমূল দেখে না। তৃণমূলের কর্মীরা দলকে ভালোবাসে। ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। অনেকে প্রচার-প্রচারণা নিয়ে প্রশ্ন তুললেও আমরা তারেক রহমানের নেতৃত্বে আস্থাশীল এবং বেগম জিয়ার প্রতি অনুগত। ছুরি চালানোর রাজনীতি আমরা করি না। যারা নতুন আসছেন, তারা মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার চেষ্টা করুন। তাহলে আমরাও আপনাদের পাশে থাকবো।
শুক্রবার (১০ই অক্টোবর) বিকেলে নগরীর পাইকপাড়ার ঋষিপাড়া এলাকায় আয়োজিত নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির ১৭ ও ১৮ নং ওয়ার্ডের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও ২৩ নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর আবুল কাওছার আশা আরও বলেন, তৃণমূল নেতাকর্মীরা ফ্যাসিস্ট সরকারের আমলে রেড সিগন্যাল পেরিয়ে এলেও এখন কেউ কেউ গ্রীন সিগন্যাল মনে করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো অসুস্থ। স্বৈরাচারী সরকার শেখ হাসিনা তাকে তিলে তিলে শেষ করে দেয়ার চেষ্টা করেছে। তাই আমরা এখনো লাল সংকেতের মধ্যেই রয়েছি।
যেদিন আমাদের মা বেগম খালেদা জিয়া সুস্থ হবেন এবং তারেক রহমান দেশে ফিরবেন, সেদিনই আমরা বুঝতে পারবো যে আমরা সবুজ সংকেত পেয়েছি। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে অনেক নেতা-কর্মী ঘরছাড়া হয়েছে। কেউ সন্তান বা স্বজন হারিয়েছে, কেউবা জীবনের নিরাপত্তা হারিয়েছে। আমাদের এ স্বাধীনতা লুটপাটের জন্য নয়, জুলুম-নির্যাতন থেকে মুক্তির জন্য অর্জন করা হয়েছিল।
নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর বেপারী’র সভাপতিত্বে এ সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম মিঠু, মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ সোলেমান সরকার, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সুজন মাহমুদ, আনোয়ার হোসেন দেওয়ান, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনসুর উদ্দিন পলিন, ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির উপদেষ্টা নাঈম উদ্দিন খান, ১৮নং ওয়ার্ড বিএনপি সাবেক ত্রান বিষয়ক সম্পাদক মনির হোসেন ও ১৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন সরদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।


