২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • ইসলামী ঐক্যজোট >> জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ >> নারায়ণগঞ্জ >> নির্বাচন >> বন্দর >> মহানগর >> রাজনীতি >> লিড
  • ছাদখোলা গাড়ি নিয়ে জোটের মনোনয়নপ্রত্যাশী ফেরদাউসুর রহমানের বিশাল শোডাউন
  • ছাদখোলা গাড়ি নিয়ে জোটের মনোনয়নপ্রত্যাশী ফেরদাউসুর রহমানের বিশাল শোডাউন

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছাদখোলা গাড়ি নিয়ে বিশাল শোডাউন করেন নারায়ণগঞ্জ-৫ আসনে জোটের মনোনয়নপ্রত্যাশী (খেজুর গাছ) জমিয়তে উলামায়ে ইসলামের সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।

    শুক্রবার (১৯শে সেপ্টেম্বর) বিকেলে জাঁকজমকপূর্ণ এ শোডাউনের মধ্য দিয়ে তিনি নিজের শক্ত অবস্থানের জানান দেন।

    বিশাল এ শোডাউনটি খানপুর হাসপাতাল রোডের সামনে থেকে শুরু করে প্রেসক্লাব হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া বিজয়স্তম্ভের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

    এ সময় মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই আগামী নির্বাচনে যদি জোট আমাকে মনোনয়ন দেয়, তবে আমি নারায়ণগঞ্জ-৫ আসনে আমার সর্বোচ্চ শক্তি দিয়ে নির্বাচন করবো। আর যদি দল অন্য কাউকে যোগ্য মনে করেন, তবে আমি তার পক্ষেই কাজ করবো।

    ফেরদাউসুর রহমান আরও বলেন, দেশ আজ গভীর সংকটে নিকুচিত হয়েছে। আসন্ন এই নির্বাচনকে বানচাল করার জন্য কিছু কিছু দল এবং বেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা চক্রান্ত করে যাচ্ছে। এই চক্রান্তকে প্রতিহত করে জনগণের আকাঙ্ক্ষা জমিয়ত প্রতিফলিত করবে। নারায়ণগঞ্জের বর্তমান পরিস্থিতি ভালো নয়। তাই আমরা সামনে থেকে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করবো এবং জনগণের পাশে থাকবো।

    কর্মীদের ভাষ্য মতে, জমিয়তে উলামায়ে ইসলাম এমন একটি দল যারা তৃণমূলের মতামতের ভিত্তিতে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাওলানা ফেরদাউসুর রহমানকে মনোনয়ন দেবেন বলে আশা ব্যক্ত করেন। সেইসাথে কেন্দ্রীয় নির্দেশনার পরিপ্রেক্ষিতে তাকে মনোনয়ন দেয়া হলে তারা মাঠ পর্যায়ের সকল নেতাকর্মীদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার প্রচারণা চালাবেন বলে জানাযায়।

    ‎বিশাল এ শোডাউনে এসময় আরও উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ মহানগরে সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী, সাধারণ সম্পাদক মাওলানা মনোয়ার হোসেন ও ফতুল্লা থানার সেক্রেটারী মাওলানা তাইজুল ইসলাম আব্বাস সহ বিভিন্ন থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন