২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> কুড়িগ্রাম >> জাতীয় >> লিড >> সারাদেশ
  • ভারত থেকে কলা গাছের ভেলায় ভেসে এলো এক শিশুর লাশ
  • ভারত থেকে কলা গাছের ভেলায় ভেসে এলো এক শিশুর লাশ

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: কুড়িগ্রামে কলা গাছের ভেলায় ভেসে এলো ভারতীয় এক শিশুর লাশ। আজ র‌বিবার সকালের দি‌কে সদর উপ‌জেলার যাত্রাপুর ইউনিয়‌নের দুধকুমার ন‌দে গারুহারা ঘা‌টে ভেলা‌টি ভাস‌তে দে‌খে স্থানীয় মানুষজন। ঘটনা‌টি জানাজা‌নি হ‌লে এলাকায় চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হয়।

    স্থানীয় বা‌সিন্দারা জানান, কলা গাছের কয়েকটি গুঁড়ি দি‌য়ে তৈ‌রিকৃত এক‌টি ভেলায় চাটাইয়ের ওপর প্রায় ৬ বছর বয়সী এক‌টি শিশুর ম‌রদেহ ভাস‌তে দে‌খেন তারা। মর‌দেহ‌টি চাদর, মশা‌রি এবং প‌লি‌থিন দি‌য়ে ঢে‌কে রাখা। শুধু মু‌খটা দেখা যায়। সেখা‌নে শিশু‌টির ছ‌বি সম্বলিত নাম ঠিকানা ও এক‌টি ফোন নম্বর উল্লেখ করা ছিল।

    উল্লেখিত ঠিকানায় দেখা যায়, শিশু‌টির নাম সুমীত দাস, তার পিতার নাম আকুম‌নি দাস, মা‌য়ের নাম পদ্মা দাস। সেখা‌নে ঠিকানা উল্লেখ করা ছিল ‌ডেকাবঘাট লালবা‌ড়ি আসাম।

    যাত্রাপু‌রের গারুহারা এলাকার ক‌লেজ শিক্ষার্থী ফারুক খান ব‌লেন, সকাল সা‌ড়ে নয়টার দি‌কে কলা গা‌ছের ভেলায় এক‌টি মৃত‌দেহ ভাস‌তে দে‌খে স্থানীয়রা। খবর পে‌য়ে আমি সেখা‌নে যাই। প‌রে লা‌শের স‌ঙ্গে এক‌টি চিরকুট দেখ‌তে পাই। ওই চিরকু‌টে এক‌টি ভারতীয় ফোন নম্বর ছিল। ওই নম্বরে হোয়াটসঅ‌্যাপ যোগা‌যোগ কর‌লে অপরপ্রান্ত থে‌কে সাড়া পাই। অনকু দাস না‌মে এক ব‌্যক্তি শিশু‌টির মামা প‌রিচয় দেন।।

    প‌রে তি‌নি জানান ‘গত ১০ জুলাই শিশু‌টি সা‌পের কাম‌ড়ে মারা গে‌লে তা‌কে কলা গা‌ছের ভেলায় ভা‌সি‌য়ে দেওয়া হয়।’

    এ বিষয়ে যাত্রাপুর ইউপি চেয়ারম‌্যার আব্দুল গফুর ব‌লেন, শু‌নে‌ছি শিশু‌টি‌ না‌কি সাপের কাম‌ড়ে মারা গে‌ছে। তার স্বজনরা তা‌কে এক‌টি কলা গা‌ছের ভেলায় ভা‌সি‌য়ে দেয়। ত‌বে ভেলা‌টি কেউ আটকায়‌নি। দুু‌পু‌রের পর জান‌তে পে‌রে‌ছি ভেলা‌টি ব্রহ্মপুত্র ন‌দে ভাস‌তে‌ছিল।

    আরও পড়ুন

    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন