১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • জাতীয় >> প্রতিবাদ >> ফরিদপুর >> বিএনপি >> রাজনীতি >> লিড >> সারাদেশ
  • যুবদলের উদ্যোগে ফরিদপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ
  • যুবদলের উদ্যোগে ফরিদপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারা দেশে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে ফরিদপুরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার বিকেলের দিকে শহরের জনতা ব্যাংক মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

    সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদলের ফরিদপুর জেলা শাখার সভাপতি রাজিব হোসেন। বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা শামীম তালুকদার, কে এম জাফর প্রমুখ।

    বক্তারা বলেন, “বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। জনগণের নিরাপত্তা হুমকির মুখে।”

    তারা আরো বলেন, “গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা ও মৌলিক অধিকারকে ধ্বংস করেছে। যদিও সরকার চলে গেছে, কিন্তু তাদের রেখে যাওয়া দালালচক্র এখনো সক্রিয়। তারা একের পর এক ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে।”

    বক্তারা এসব ষড়যন্ত্রকারীদের রুখতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান।

    সমাবেশে জাতীয়তাবাদী যুবদলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন