৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লিড >> সারাদেশ
  • মামলা, হামলা, দমন-পীড়নের মধ্যেও বুক চিতিয়ে বিএনপির পতাকা ধারণ করেছেন; তৈয়বুর রহমান
  • মামলা, হামলা, দমন-পীড়নের মধ্যেও বুক চিতিয়ে বিএনপির পতাকা ধারণ করেছেন; তৈয়বুর রহমান

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: তৈয়বুর রহমান—এই নামটি শুধু একজন নেতার নয়, এটি একটি ত্যাগ, সাহস ও আদর্শের প্রতিচ্ছবি। তিনি কখনো আপস করেননি, কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। ঝালকাঠি ও নারায়ণগঞ্জের মাটি জানে, রাজনৈতিক সংগ্রামে কী পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে তাকে। মামলা, হামলা, দমন-পীড়নের মধ্যেও তিনি বুক চিতিয়ে বিএনপির পতাকা ধারণ করেছেন। 

     

    ২০০১ সালে ঝালকাঠি-নলছিটি-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর বিপুল ভোটে বিজয়ে আলহাজ্ব তৈয়বুর রহমান-এর তৃণমূল নেতৃত্ব ছিল গুরুত্বপূর্ণ; তিনি দলীয় সাংগঠনিক কাজকে শক্ত ভিতের ওপর দাঁড় করান এবং আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থী আমুকে পরাজিত করেন। এরপরও তিনি দলীয় দায়িত্ব ছাড়াও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন—সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন।

     

     

    ২০১৪ সালে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপির মিছিলে নেতৃত্ব দিয়ে তিনি গ্রেফতার হন, কিন্তু আদর্শ থেকে একচুলও সরেননি। তিনি কেবল রাজনীতিবিদ নন, একজন আদর্শবান ব্যবসায়ীও। জাতীয় টেলিভিশনে তাকে সফল উদ্যোক্তা ও নীতিনিষ্ঠ নেতা হিসেবে সম্মান জানানো হয়েছে। বিশেষ করে ২০২৩ সালের ৩০ মে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকীতে যখন চারপাশে ভয়ভীতি ও দমননীতির ছায়া, তখন তিনি একাই ৫৫ ডেগ খিচুড়ি রান্না করে মানুষের মাঝে বিতরণ করেন। এটি ছিল সাহস, ভালোবাসা ও আদর্শের প্রতি তাঁর অবিচল নিষ্ঠার এক অসাধারণ দৃষ্টান্ত।

     

    স্থানীয়রা বলছেন, যখন অনেকে থেমে যান, তৈয়বুর রহমান  তখন সামনে এগিয়ে যান। তিনি প্রমাণ করেছেন—নেতৃত্ব মানে শুধুই পদ নয়, বরং মানুষের পাশে থেকে ভয়কে জয় করে আদর্শের পথে এগিয়ে গিয়েছেন সবসময়।

     

     

    তাই মাঠ পযার্য়ের কর্মীরা বলেন, গর্বিত, নারায়ণগঞ্জ ও ঝালকাঠির মতো দুই প্রান্তে এমন একজন আপসহীন, নির্ভীক ও আদর্শবান নেতাকে আমরা পেয়েছি। স্যালুট তৈয়বুর রহমান ভাইকে—আপনি শুধু একজন নেতা নন, আপনি এক জীবন্ত অনুপ্রেরণা।

    আরও পড়ুন

    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য