২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • জাতীয় >> লিড
  • এ সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • এ সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    টুডে পোস্ট ২৪

    নিজস্ব প্রতিনিধি: জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি ও পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শরীফ ওসমান হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই শেষ হবে বলেও জানান তিনি।

    সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদি হত্যার ঘটনার শিগগিরই চার্জশীট দেয়া হবে। ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সরকারের মেয়াদেই বিচার কাজ শেষ করা হবে।

    সবাইকে নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে সহায়তা করার পাশাপাশি বিধি-নিষেধ মেনে চলার নির্দেশও দেন উপদেষ্টা। বলেন, যারা ভোট বানচাল করতে চায়, তাদের কঠোর ভাবে দমন করা হবে। দেশ বিরোধী ষড়যন্ত্র এবং অপপ্রচার রোধে সবাইকে সর্বোচ্চ সর্তক করা হয়েছে।

    তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবরোধে আলোচনা হয়েছে। ডেভিল হান্ট-২ এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে ১৪ হাজার ৫৬৯ জন।

    ফ্যাস্টিস্ট এজেন্টরা যেন কোন দলের ভেতরে ঢুকে যেতে পারে এজন্য রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকতে আহ্বান জানান তিনি।

    আরও পড়ুন

    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন